West Bengal BJP: রাজ্য নেতৃত্বকে উপেক্ষা করে সাংগঠনিক সিদ্ধান্ত! ডায়মন্ড হারবারের নেত্রী সোমা ঘোষকে শোকজ করল বিজেপি

Published:

West Bengal BJP: রাজ্য নেতৃত্বকে উপেক্ষা করে সাংগঠনিক সিদ্ধান্ত! ডায়মন্ড হারবারের নেত্রী সোমা ঘোষকে শোকজ করল বিজেপি

KOLKATA: রাজ্য নেতৃত্বকে সম্পূর্ণ উপেক্ষা করে নিজস্ব সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল ভারতীয় জনতা পার্টি। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভানেত্রী সোমা ঘোষকে সরাসরি শোকজ নোটিস ধরাল রাজ্য বিজেপি নেতৃত্ব। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশ অনুযায়ী আগামী সাত দিনের মধ্যে তাঁকে এই বিষয়ে কড়া জবাবদিহি করতে বলা হয়েছে।

আরও পড়ুন: Madan Mitra: ‘যেখানে যা আছে, সর্বশক্তি দিয়ে নামান’, নন্দীগ্রামে মমতাকে একা লড়ার চ্যালেঞ্জ মদনের 

৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের একটি দলীয় চিঠিতে জানানো হয়েছে, সোমা ঘোষের এহেন আচরণ অত্যন্ত লজ্জাজনক এবং দলীয় সংবিধান বিরোধী। রাজ্য নেতৃত্বের দাবি, এই ধরনের একতরফা সিদ্ধান্তের ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের নির্দেশানুসারে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির প্রমুখ প্রতাপ বন্দ্যোপাধ্যায় এই কড়া নোটিসটি পাঠিয়েছেন।

West Bengal BJP: ডায়মন্ড হারবারের বিজেপি সভানেত্রী সোমা ঘোষকে পাঠানো রাজ্য বিজেপির শোকজ নোটিস

ওই চিঠিতে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে যে, পত্র পাওয়ার আগামী ৭ দিনের মধ্যে সোমা ঘোষকে লিখিতভাবে জানাতে হবে কেন তাঁকে এই ধরনের দলবিরোধী কার্যকলাপের জন্য দল থেকে বরখাস্ত বা বহিষ্কার করা হবে না। এই শোকজ নোটিসের অনুলিপি সুনীল বনসল, অমিত মালব্য থেকে শুরু করে অমিতাভ চক্রবর্তীর মতো কেন্দ্রীয় ও রাজ্য স্তরের শীর্ষ নেতাদের কাছেও পাঠানো হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই দলের অন্দরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিজেপির সাংগঠনিক কোন্দল ফের একবার প্রকাশ্যে চলে এল বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল।

Advertisement Andaman Vibes

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img