Bigg Boss Bangla: ভরতকে সরিয়ে বিগ বসের নতুন ক্যাপ্টেন সোহিনী পাল, ‘ভিখিরি’ কটাক্ষ রাজবীর-নন্দিনীর

Published:

Bigg Boss Bangla: ভরতকে সরিয়ে বিগ বসের নতুন ক্যাপ্টেন সোহিনী পাল, ‘ভিখিরি’ কটাক্ষ রাজবীর-নন্দিনীর

KOLKATA: শো শুরু হতে না হতেই ‘বিগ বস বাংলা’-র (Bigg Boss Bangla) অন্দরের সমীকরণ বদলাতে শুরু করেছে। সম্প্রতি বিগ বসের ঘরে এক নতুন টুইস্ট সামনে এসেছে। অভিনেতা ভরত কলকে সরিয়ে এবার অধিনায়কত্বের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে সোহিনী পালকে। আর এই রদবদলের পরেই কুরুক্ষেত্র হয়ে উঠেছে বিগ বসের ঘর।

Advertisement Andaman Vibes

সোহিনী পালের এই নতুন দায়িত্ব পাওয়াকে কেন্দ্র করে তীব্র আপত্তি তুলেছেন রাজবীর দে এবং নন্দিনী দত্তরা। সোহিনীকে ‘ভিখ মাঙ্গি ক্যাপ্টেন্সি’ বা ‘ভিখিরি’ বলে চরম কটাক্ষ করতেও ছাড়েননি তাঁরা। রাজবীর ও নন্দিনীর এই কটাক্ষের জেরে ঘরের পরিবেশ রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে।

আরও পড়ুন: Jeetu Kamal Bigg Boss Bangla: কলকাতা ছাড়লেন জীতু কমল! শনিবারেই কি বিগ বস বাংলায় ওয়াইল্ড কার্ড এন্ট্রি? 

শুধু রাজবীর বা নন্দিনীই নন নতুন ক্যাপ্টেনের কথা শুনতে নারাজ খোদ প্রাক্তন ক্যাপ্টেন ভরত কল এবং লাফটারসেন নিরঞ্জন মণ্ডলরা। ফলে দায়িত্ব পেয়েই বিগ বসের ঘরে কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন সোহিনী পাল। আগামী দিনে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং সোহিনী কীভাবে এই বিরোধিতা সামাল দেন, এখন সেটাই দেখার বিষয় একনিষ্ঠ দর্শকদের কাছে।

Advertisement

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img