Habra Police Station: হাবড়া থানায় পুলিশ অফিসারের রহস্যমৃত্যু, ব্যারাক থেকে উদ্ধার এসআই বিশ্বনাথ সেনের দেহ

Published:

Habra Police Station: হাবড়া থানায় পুলিশ অফিসারের রহস্যমৃত্যু, ব্যারাক থেকে উদ্ধার এসআই বিশ্বনাথ সেনের দেহ

HABRA: হাবড়া থানার (Habra Police Station) ব্যারাক থেকে এক পুলিশ অফিসারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বিশ্বনাথ সেন। তিনি বারাসাত জেলা পুলিশের অধীনে হাবড়া থানায় সাব-ইন্সপেক্টর বা এসআই পদে কর্মরত ছিলেন। সোমবার সকালে ব্যারাকের ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

আরও পড়ুন: Suvendu Adhikari: নবান্নে বিশ্বকর্মা পুজোয় অঞ্জলি দেওয়ার জন্য কমিউনিস্টদের ডাকলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

জানা গিয়েছে, সোমবার বারাসাত আদালতে তাঁর যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে থানার চত্বরে তাঁকে খুঁজে পাচ্ছিলেন না সহকর্মীরা। তাঁর মোবাইলে ফোন করেও কোনও সাড়া না মেলায় শুরু হয় খোঁজাখুঁজি। এরপর সহকর্মীরা তাঁর ব্যারাকে পৌঁছন। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় সন্দেহ তৈরি হয় পুলিশের মনে। পরে দরজা ভেঙে ঘরের ভিতর থেকে বিশ্বনাথ সেনের মৃতদেহ উদ্ধার করা হয়।

Advertisement Andaman Vibes

ইতিমধ্যেই ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ বারাসাত মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে— তা এখনও স্পষ্ট নয়। পুলিশ অফিসারের এই রহস্যমৃত্যুকে ঘিরে স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ প্রশাসন।

আরও পড়ুন: Sayantan Basu: বঙ্গ বিজেপির মুখপাত্রের তালিকায় বড় রদবদল, কামব্যাক করলেন সায়ন্তন বসু ও প্রণয় রায় 

Advertisement

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img