Bushra Bano: পুলিশের উর্দিতে ভিডিও পোস্ট করে বিতর্ক, খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বুশরা বানোকে বদলি

Published:

Bushra Bano: পুলিশের উর্দিতে ভিডিও পোস্ট করে বিতর্ক, খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বুশরা বানোকে বদলি

KHARAGPUR: সোশ্যাল মিডিয়ায় পুলিশের উর্দিতে একটি ভিডিও পোস্ট করে চরম বিতর্কে জড়ালেন আইপিএস অফিসার বুশরা বানো (Bushra Bano)। তিনি খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁর পোস্ট করা ওই ভিডিও ঘিরে তীব্র আপত্তির পরেই তাঁকে বদলি করে স্টেট আর্মড পুলিশের ডেপুটি কম্যান্ডান্ট পদে পাঠানো হয়েছে। মাত্র আড়াই মাসের মধ্যেই এই বদলির ঘটনায় প্রশাসনিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement Andaman Vibes

জানা গিয়েছে, সম্প্রতি একটি ভিডিওতে বুশরা বানো জানান যে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আবাসিক কোচিং অ্যাকাডেমি ইউপিএসসি (UPSC) এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় কতটা সাহায্য করে। ভিডিওর মূল বক্তব্যে কোনও সমস্যা না থাকলেও, ভিডিওর শুরু এবং শেষে তাঁর বলা ‘আস্সালামআলেকুম’, ‘ইনশাল্লা’ এবং ‘জাজ়াকাল্লাহ’-র মতো শব্দের ব্যবহার নিয়েই বিতর্কের সূত্রপাত হয়। ‘হিন্দু লিগাল ফান্ড’ নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) ভিডিওটি শেয়ার করে প্রশ্ন তোলে, সরকারি পদে থেকে এবং উর্দি পরে কীভাবে তিনি ‘বন্দে মাতরম্’ বা ‘জয় হিন্দ’-এর বদলে এই শব্দগুলো ব্যবহার করতে পারেন? এরপর তারা রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছেও অভিযোগ দায়ের করে।

আরও পড়ুন: Chandranath Rath: চন্দ্রনাথ রথের রহস্যমৃত্যুর নেপথ্যে ‘ভাইপো’-র গ্যাং! বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 

সংগঠনটির অভিযোগ দায়েরের কয়েকদিনের মধ্যেই বুশরা বানোকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ২০২১ ব্যাচের এই আইপিএস অফিসার দুই সন্তানের মা হয়েও ইউপিএসসি-র মতো কঠিন পরীক্ষায় সফল হয়ে একসময় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। তবে তাঁর এই আকস্মিক বদলির জেরে নেটমাধ্যমে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Advertisement

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img