Indian Warship: উত্তর আরব সাগরে ভারতের রণতরীতে ধাক্কা পাক যুদ্ধজাহাজের! কড়া প্রতিবাদ নয়াদিল্লির

Published:

Indian Warship: উত্তর আরব সাগরে ভারতের রণতরীতে ধাক্কা পাক যুদ্ধজাহাজের! কড়া প্রতিবাদ নয়াদিল্লির

NEW DELHI: উত্তর আরব সাগরে (Arabian Sea) ভারতের রণতরীর (Indian Warship) সঙ্গে পাকিস্তানের যুদ্ধজাহাজের সরাসরি সংঘর্ষের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় আন্তর্জাতিক জলসীমায় রুটিন পাহারায় ছিল ভারতীয় নৌসেনার একটি রণতরী। সেই সময়েই পাকিস্তানের নৌসেনার জাহাজ ‘পিএনএস হুনাইন’ (PNS Hunain) দ্রুতগতিতে এসে অত্যন্ত বিপজ্জনক ও অপেশাদারভাবে ভারতীয় জাহাজের কাছাকাছি চলে আসে, যার ফলেই এই সংঘর্ষের ঘটনা ঘটে।

Advertisement Andaman Vibes

আরও পড়ুন: Rajnath Singh: দেশের আর্থিক বৃদ্ধির চালিকাশক্তি ‘মোদীনমিক্স’! কলকাতায় এসে ইউপিআই ফি-র সমর্থনে সওয়াল রাজনাথ সিংয়ের 

সূত্রের খবর, এই সংঘর্ষের জেরে ভারতীয় নৌসেনার জাহাজের কোনো বড় ক্ষতি না হলেও, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পাক যুদ্ধজাহাজটি। ঘটনার পর সেটি তড়িঘড়ি করাচি বন্দরে ফিরে যেতে বাধ্য হয়। চরম উসকানিমূলক এই পরিস্থিতি সত্ত্বেও ভারতীয় নৌসেনার ক্যাপ্টেন চরম সংযমের পরিচয় দিয়েছেন, যার ফলে বড়সড় কোনো প্রাণহানি বা দুর্ঘটনা ঘটেনি।

Advertisement Burger4u

আরও পড়ুন: Mahua Moitra: তেহট্টে বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র! স্লোগান উঠতেই করলেন ফেসবুক লাইভ 

এই ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের তরফ থেকে দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স-কে (Charge d’Affaires) তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। ভারতের অভিযোগ, পাকিস্তানের এই আচরণ ১৯৯১ সালের দ্বিপাক্ষিক চুক্তির ১০ নম্বর ধারার সরাসরি লঙ্ঘন। আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ ভবিষ্যতে আরও বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন সামরিক বিশেষজ্ঞরা।Advertisement

 

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img