Ritabrata Banerjee: কুণালের আবেদনে কড়া পদক্ষেপ শাহর! ঋতব্রতর বিরুদ্ধে মহিলার অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যকে নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের

Published:

Ritabrata Banerjee: কুণালের আবেদনে কড়া পদক্ষেপ শাহর! ঋতব্রতর বিরুদ্ধে মহিলার অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যকে নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের

KOLKATA: বিধানসভার অস্থায়ী বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে এবার বড়সড় পদক্ষেপ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের আবেদনের ভিত্তিতে ঋতব্রতর বিরুদ্ধে ওঠা বালুরঘাটের এক মহিলার অভিযোগ ফের ‘যথাযথভাবে’ খতিয়ে দেখতে রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিল অমিত শাহর দফতর। এই পুরো বিষয়টি রাজ্যের মুখ্যসচিব মনোজ আগারওয়ালকে লিখিতভাবে নির্দেশ দেওয়ার পাশাপাশি চিঠির একটি কপি পাঠানো হয়েছে খোদ কুণাল ঘোষকেও। পুরো বিষয়টি নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বেলেঘাটার বিধায়ক।

জানা গিয়েছে, বালুরঘাটের ওই মহিলার করা অভিযোগ ও পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে সমস্ত তথ্য, নথি ও ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন কুণাল। সঙ্গে তিনি নিজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যে চিঠি পাঠিয়েছিলেন, সেটিও প্রকাশ্যে আনেন। সোশ্যাল মিডিয়ায় ঋতব্রতকে তীব্র আক্রমণ করে কুণাল লেখেন, “অস্থায়ী বিরোধী দলনেতা চাটনের বিরুদ্ধে সেই মহিলার অভিযোগ ও মামলা সংক্রান্ত বিষয় আবার ‘যথাযথভাবে’ খতিয়ে দেখতে হবে রাজ্য সরকারকে। রাজ্যের মুখ্যসচিবকে লিখিতভাবে এই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাঁর দপ্তরের মাধ্যমে। চিঠির কপি পাঠানো হয়েছে আমাকে। জন্মাষ্টমীর দিন এটি হাতে পেলাম। এরপর যথাযথ সময়ে আমি মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করে নেব। চাটনের বিরুদ্ধে ‘যথাযথভাবে’ তদন্ত কীভাবে করাতে হয়, এবার সেই পর্ব শুরু।”

কুণাল আরও জানিয়েছেন যে, তিনি এই কেস রি-ওপেন করার আর্জি জানিয়েছেন। তাঁর দাবি, “মহিলার কী হল, মৃ*ত্যু হয়ে থাকলে তার প্রকৃত কারণ কী, এখন এসব দেখতে হবে। আশা করি রাজ্য সরকার আড়াল করতে যাবে না। গোটা প্রক্রিয়া নজরে থাকবে। যে অফিসার আড়াল করতে যাবেন, যথাযথ পদক্ষেপ নেব।” চিঠিতে তিনি এই মর্মেও ক্ষোভ প্রকাশ করেছিলেন যে, যাঁরা শীর্ষ নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি করছেন, তাঁরাই তদন্ত থেকে বাঁচছেন, যা অত্যন্ত খারাপ একটি বার্তা দিচ্ছে।

পোস্টের শেষে নিজের আবেদনকে গুরুত্ব দেওয়ার জন্য অমিত শাহকে অন্তত এই ইস্যুতে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল বিধায়ক। একইসঙ্গে তীব্র কটাক্ষ করে তিনি লেখেন, “চাটন যাদের নানা গল্প শুনিয়ে সঙ্গে রাখছে, তাঁরা ভাবুন, এই মালটার সঙ্গে থাকবেন? বিবেকে লাগছে না? এবার সামাল দিতে অন্য ছুতোয় দিল্লি গিয়ে বিজেপি নেতাদের জুতো চাটবে।” বিরোধী দলনেতার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এহেন নির্দেশ এবং কুণাল ঘোষের বিস্ফোরক দাবির জেরে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img