Dipsita Dhar: সভা শেষ হতেই বালিতে সিপিএম পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর! তীব্র আক্রমণ শানিয়ে কড়া হুঁশিয়ারি দীপ্সিতা ধরের

Published:

Dipsita Dhar: সভা শেষ হতেই বালিতে সিপিএম পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর! তীব্র আক্রমণ শানিয়ে কড়া হুঁশিয়ারি দীপ্সিতা ধরের

HOWRAH: হাওড়ার বালিতে যুব নেত্রী দীপ্সিতা ধরের (Dipsita Dhar) সভা শেষ হতেই সিপিএমের একাধিক পার্টি অফিসে ব্যাপক তাণ্ডব ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠল। এই কাপুরুষোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন খোদ সিপিএম নেত্রী দীপ্সিতা। ঘটনার প্রতিবাদে আজ বিকেলেই থানা ঘেরাও অভিযানের ডাক দিয়েছে বাম নেতৃত্ব।

Advertisement Andaman Vibes

আরও পড়ুন: Subhranshu Roy: স্ত্রী শর্মিষ্ঠাকে উদ্ধারের আর্জি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হতে চলেছেন মুকুল-পুত্র 

সিপিএম সূত্রে খবর, বালি ও বেলুড় অঞ্চলে দলের একটি যুব কর্মসূচি ও মিছিল ছিল। সেই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব নেত্রী দীপ্সিতা ধর। অভিযোগ, সেই সভা শেষ হয়ে কর্মীরা এলাকা ছাড়তেই একদল দুষ্কৃতী চড়াও হয় এবং একের পর এক বাম কার্যালয় ও শ্রমিক সংগঠনের দফতরে তাণ্ডব চালায়। আসবাবপত্র তছনছ করে পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে।

Ad

আরও পড়ুন: Bulldozer Action: বুলডোজার অ্যাকশনে কড়া হাইকোর্ট! ১০ লাখ ক্ষতিপূরণ ও সরকারি খরচে নতুন বাড়ি তৈরির নির্দেশ 

এই ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিয়ে দীপ্সিতা ধর বলেন, “নওজোয়ান সভার ইতিহাস, ভগৎ সিং-এর ইতিহাসে যাদের ভয়ে পা কাঁপে, যারা ভগৎ সিং-কে টেররিস্ট বলেছিল, তারাই এই কাপুরুষোচিত হামলা চালিয়েছে।” তিনি আরও জানান যে ইতিমধ্যেই সমস্ত পার্টি অফিস পুনরুদ্ধার করা হয়েছে। যত দিন না অপরাধীরা গ্রেফতার হচ্ছে, ততদিন এই লড়াই চলবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং এলাকায় টহলদারি শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img