CM Suvendu on GTA Corruption: পাহাড়ে দুর্নীতির বিরুদ্ধে কড়া ‘অ্যাকশন’! জিটিএ-তে টাকা নয়ছয় নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Published:

CM Suvendu on GTA Corruption: পাহাড়ে দুর্নীতির বিরুদ্ধে কড়া ‘অ্যাকশন’! জিটিএ-তে টাকা নয়ছয় নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর

SILIGURI: গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-তে (GTA) চলা দুর্নীতির অভিযোগ নিয়ে এবার কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর স্পষ্ট দাবি, পাহাড়ের উন্নয়নে আসা টাকার কোনওরকম নয়ছয় বরদাস্ত করা হবে না। অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে এবং প্রমাণ মিললে এফআইআর দায়ের থেকে গ্রেফতার— কড়া আইনি পদক্ষেপ নেবে প্রশাসন। আত্মসাৎ করা অর্থ পুনরুদ্ধার করারও ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: FIR Against Bageshwar Baba: বাঙালির ভাবাবেগে আঘাত! ‘আমিষ’ ফতোয়া বিতর্কে বাগেশ্বর বাবার বিরুদ্ধে FIR যুব কংগ্রেসের, দাবি গ্রেপ্তারির 

মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে এসে এই কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এদিন তাঁর কালিম্পং (Kalimpong) যাওয়ার কথা থাকলেও, প্রতিকূল আবহাওয়া ও ঘন কুয়াশার জেরে মুখ্যমন্ত্রীর চপার সেখানে অবতরণ করতে ব্যর্থ হয়। পরে শিলিগুড়ির (Siliguri) উত্তরকন্যা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাহাড়ের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক সারেন তিনি।

Advertisement

বৈঠকে জিটিএ-র বিগত দিনের কাজকর্ম এবং আর্থিক দুর্নীতি নিয়ে আলোচনা হয়। অতীতে পানীয় জল প্রকল্প, শিক্ষক নিয়োগ এবং অন্যান্য উন্নয়নমূলক কাজে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তবে পাহাড়ের উন্নয়নের স্বার্থে জিটিএ-র বাজেট দ্বিগুণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি, কালিম্পঙে একটি নতুন মেডিক্যাল কলেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত তার ভূমিপুজো সম্পন্ন হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন পাহাড়ের প্রশাসনিক বিষয়ের পাশাপাশি উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি, তিস্তার জলস্তর বৃদ্ধি এবং মালদহের বন্যা নিয়েও আধিকারিকদের কড়া নির্দেশিকা দেন তিনি।

Advertisement Andaman Vibes

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img