BJP Extortion Allegation: ফের অস্বস্তিতে বঙ্গ বিজেপি! দলীয় নেতার বিরুদ্ধে তোলাবাজি ও পুলিশকে মারধরের অভিযোগ

Published:

BJP Extortion Allegation: ফের অস্বস্তিতে বঙ্গ বিজেপি! দলীয় নেতার বিরুদ্ধে তোলাবাজি ও পুলিশকে মারধরের অভিযোগ

KOLKATA: মুখে তোলাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বললেও, বাস্তব চিত্রটা যে সম্পূর্ণ আলাদা, তা ফের একবার প্রকাশ্যে এল। উত্তর দমদম (North Dumdum) ও বারুইপুরে দলীয় কর্মীদের বিরুদ্ধে ওঠা তোলাবাজি এবং পুলিশকে মারধরের অভিযোগে চরম অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি।

আরও পড়ুন: Lockup Death in Bengal: ফের পুলিশ হেফাজতে মৃত্যু! বাখরাহাটে তৃণমূল কর্মীর রহস্যমৃত্যুতে ধিক্কার জানিয়ে পরিবারের পাশে দোলা সেন 

জানা গিয়েছে, উত্তর দমদমের ৯ নম্বর ওয়ার্ডে দলের প্রশিক্ষণ শিবিরের নামে এক ব্যবসায়ীর কাছে ৩০ হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠেছে বিজেপির যুব মোর্চার স্থানীয় সভাপতি দেবজিৎ দত্তের বিরুদ্ধে। ওই ব্যবসায়ীর দাবি, টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয় তাঁকে। ঘটনার কয়েক দিন পর ফের ওই ব্যবসায়ীর কাছে গেলে বচসা বাধে। একটি ভাইরাল ভিডিয়োয় দেবজিৎকে পুকুর ভরাটের অভিযোগ তুলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলতে শোনা যায়। যদিও দেবজিতের দাবি, তিনি কেবল দলের কর্মসূচির জন্য সাহায্য চাইতে গিয়েছিলেন। বিজেপির উত্তর শহরতলি জেলা সভাপতি চণ্ডীচরণ রায় জানিয়েছেন, তোলাবাজির অভিযোগ প্রমাণিত হলে দল কড়া ব্যবস্থা নেবে।

Ad

অন্যদিকে, বারুইপুরেও (Baruipur) একই রকম অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। শাহজাহান রোডে যানজটের প্রতিবাদ করতে গিয়ে এক ট্র্যাফিক কনস্টেবলকে মারধরের অভিযোগে গ্রেফতার হয়েছেন বিএমএস নেতা জলধর দাস। পরে নিজের ভুল স্বীকারও করেছেন তিনি।

আরও পড়ুন: Supreme Court: ‘এত সাহস পান কোথা থেকে?’ বিক্ষোভকারী পড়ুয়াকে নোটিস পাঠানোয় উত্তরপ্রদেশের পুলিশকর্তাকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের 

বিজেপির শীর্ষ নেতৃত্ব বারবার ‘তোলাবাজি চলবে না’ বলে কড়া বার্তা দিলেও, নিচুতলায় দলের কর্মীদের এই ধরনের আচরণ রাজনৈতিক মহলে চরম প্রশ্নের জন্ম দিয়েছে। শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার পরও কি দলের ‘জিরো টলারেন্স’ নীতি সত্যিই কার্যকর হচ্ছে? তা নিয়ে উঠছে প্রশ্ন।

Advertisement Andaman Vibes

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img