Mamata Banerjee Serampore Rally: ‘যাদবপুরে মুখ্যমন্ত্রীর মিছিলে কি যানজট হয়নি?’ কল্যাণের সওয়ালের পর কড়া শর্তে শ্রীরামপুরে মমতার মিছিলের অনুমতি আদালতের

Published:

Mamata Banerjee Serampore Rally: ‘যাদবপুরে মুখ্যমন্ত্রীর মিছিলে কি যানজট হয়নি?’ কল্যাণের সওয়ালের পর কড়া শর্তে শ্রীরামপুরে মমতার মিছিলের অনুমতি আদালতের

SERAMPORE: শ্রীরামপুরে কালীঘাট শিবিরের মিছিলে অবশেষে শর্তসাপেক্ষে অনুমতি দিল আদালত। এই মেগা মিছিলের নেতৃত্বে থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আদালতে এই মামলার শুনানিতে রাজ্য সরকার ও কালীঘাট শিবিরের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তুমুল সওয়াল-জবাব পর্ব চলে। রাজ্যের সমস্ত আপত্তি খারিজ করে দিলেও যানজট ও আইনশৃঙ্খলা রক্ষার্থে একগুচ্ছ কড়া শর্ত চাপিয়েছে আদালত।

আরও পড়ুন: Madan Mitra: ‘যেখানে যা আছে, সর্বশক্তি দিয়ে নামান’, নন্দীগ্রামে মমতাকে একা লড়ার চ্যালেঞ্জ মদনের 

এদিন শুনানির শুরুতে রাজ্য সরকারের তরফে দাবি করা হয় যে, মিছিলের জন্য যে রুট চাওয়া হয়েছে সেখানে কিছু স্পর্শকাতর এলাকা রয়েছে। এই মিছিল হলে গোটা জিটি রোড স্তব্ধ হয়ে যাবে এবং সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি হবে। রাজ্যের এই আপত্তির পর আদালত আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে পরামর্শ দেয়, মিছিলটি রবিবার করার জন্য কিংবা রুট পরিবর্তন করার জন্য।

Advertisement Andaman Vibes

কিন্তু এর কড়া বিরোধিতা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে আনেন। তিনি আদালতে সওয়াল করেন, “গতকাল যাদবপুরে বর্তমান মুখ্যমন্ত্রী মিছিল করেছেন। সেখানে কী হয়েছে? রাস্তা কি জ্যাম হয়নি!” এই জোরালো যুক্তির পরই আদালত শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি প্রদান করে।

আরও পড়ুন: Nandigram By Election Mamata Banerjee: নন্দীগ্রামে প্রার্থী হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বে না ঋতব্রত শিবির, প্রতীক যুদ্ধে নয়া মোড় 

আদালতের কড়া শর্তাবলি:
১. সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য গাড়ি চলাচলের পর্যাপ্ত জায়গা ছেড়ে মিছিল করতে হবে।
২. দুপুর ১টা থেকে শুরু করে বিকেল ৩টের মধ্যে সম্পূর্ণ মিছিল শেষ করতে হবে।
৩. মিছিলে ২ হাজার জনের বেশি জমায়েত করা যাবে না।
৪. মিছিল চলাকালীন এমন কোনও উসকানিমূলক মন্তব্য বা স্লোগান দেওয়া যাবে না, যার জেরে এলাকায় ‘কমিউনাল টেনশন’ বা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায়।
৫. আজ রাত ৮টার মধ্যে মিছিল পরিচালনার দায়িত্বে থাকা ১০ জন ভলান্টিয়ারের নাম ও মোবাইল নম্বর প্রশাসনকে জমা দিতে হবে।
৬. আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে প্রয়োজনীয় কড়া ব্যবস্থা নিতে হবে।

Ad

এই নির্দেশিকার পর শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হাইভোল্টেজ মিছিল ঘিরে জোর প্রস্তুতি শুরু করেছে কালীঘাট শিবির।

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img