Madan Mitra: ‘যেখানে যা আছে, সর্বশক্তি দিয়ে নামান’, নন্দীগ্রামে মমতাকে একা লড়ার চ্যালেঞ্জ মদনের

Published:

Madan Mitra: ‘যেখানে যা আছে, সর্বশক্তি দিয়ে নামান’, নন্দীগ্রামে মমতাকে একা লড়ার চ্যালেঞ্জ মদনের

KOLKATA: উপনির্বাচনের আবহে রাজ্য রাজনীতিতে তরজা তুঙ্গে। এবার হাইভোল্টেজ নন্দীগ্রাম উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে একা লড়াই করার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। ঋতব্রত শিবিরের এই নেতার স্পষ্ট বার্তা, মমতার বিরুদ্ধে তাঁদের শিবির থেকে কোনও প্রার্থী দেওয়া হবে না, যাতে তিনি বিজেপির বিরুদ্ধে একাই লড়তে পারেন।

আরও পড়ুন: Nandigram By Election Mamata Banerjee: নন্দীগ্রামে প্রার্থী হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বে না ঋতব্রত শিবির, প্রতীক যুদ্ধে নয়া মোড় 

মদন মিত্র এদিন বলেন, “একটা কথা প্রমাণ হয়ে যাক বাংলার বুকে যে, শুভেন্দু অধিকারী কি চুরি করে জিতেছিলেন? মেশিন বিভ্রাট করে তিন তিনবার হারিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? নাকি সত্যিই পরাজিত হয়েছিলেন তিনি? যেখানে যা আছে, সর্বশক্তি দিয়ে নামান।” ঋতব্রত শিবিরের এই সিদ্ধান্তকে ‘অভূতপূর্ব’ বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, বিজেপির বিরুদ্ধে মমতার একটি ভোটও যাতে অন্য কোথাও না যায়, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মদন মিত্র দাবি করেছিলেন যে, বিজেপির সঙ্গে ‘সেটিং’ তত্ত্ব খোদ মমতারই তৈরি। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় যদি ১৫ বছর ক্ষমতায় না থাকতেন, তবে বিজেপি আরও ৫০ বছর ক্ষমতায় আসত না। বিজেপির যদি সত্যি কেউ চিফ ইলেকশন এজেন্ট থাকে, তবে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।”

আরও পড়ুন: CM Suvendu Adhikari: ‘গেরুয়ার অপমান সহ্য করব না’, যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর 

উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন হতে চলেছে। ঋতব্রত শিবিরের তরফে আগেই জানানো হয়েছে যে, তারা ‘জোড়াফুল’ প্রতীকেই উপনির্বাচনে লড়বে এবং কারও সঙ্গে জোট না করে একাই প্রার্থী দেবে। তবে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হলে যে লড়াইয়ের সমীকরণ ভিন্ন হতে চলেছে, তা মদন মিত্রের কথাতেই স্পষ্ট।

Advertisement Andaman Vibes

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img