CM Suvendu Adhikari: ‘গেরুয়ার অপমান সহ্য করব না’, যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Published:

CM Suvendu Adhikari: ‘গেরুয়ার অপমান সহ্য করব না’, যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

KOLKATA: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ‘দেশবিরোধী’ স্লোগান ও দেওয়াল লিখন নিয়ে এবার কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার গেরুয়া সম্মান যাত্রা শেষে যাদবপুর ইস্যুকে কেন্দ্র করে চরম হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “সতর্ক করে দিয়ে গেলাম, গেরুয়ার অপমান আমরা সহ্য করব না। কাশ্মীর মাঙ্গে আজাদি, ফ্রি প্যালেস্তাইন বা কিষেণজিকে রেড স্যালুটের মতো স্লোগান কী করে সাফ করতে হয়, তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানে।”

আরও পড়ুন: Nandigram By Election: শুভেন্দুর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথের মা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী? তুঙ্গে জল্পনা 

মুখ্যমন্ত্রী এদিন আরও জানান যে, যারা দেশের ভেতরে থেকে দেশকে এবং গেরুয়াকে অপমান করছে, তাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি খুব শিগগিরই পশ্চিমবঙ্গ সনাতন সংস্কৃতি পরিষদের ডাকে আরও দু’বার যাদবপুরে যাবেন। তিনি বলেন, “একবার গীতা পাঠ করতে আসব, আরেকবার হনুমান চালিশা পড়তে আসব। ঋষি অরবিন্দর জায়গায় যারা দেশবিরোধী কাজ করছে, তাদের শিকড়-সহ উপড়ে ফেলব।”

Advertisement Andaman Vibes

প্রসঙ্গত, এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস বয়েজ হস্টেলের ভেতরের বেশ কিছু আপত্তিকর ও দেশবিরোধী গ্রাফিতির ছবি মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলে জমা পড়েছিল। সেই বিষয়ে সমাজমাধ্যমে পোস্ট করে তিনি জানিয়েছিলেন যে, উপাচার্য ও উচ্চ শিক্ষা দফতরকে অবিলম্বে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ২০১১ সালে বামফ্রন্ট এবং ২০২৬ সালে পূর্বতন সরকারের পতনের কথা স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট বার্তা দেন যে, স্বামী বিবেকানন্দ ও শ্রী চৈতন্যের এই পুণ্যভূমিতে দেশবিরোধী কার্যকলাপ কোনওমতেই বরদাস্ত করা হবে না।

Advertisement

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img