Nandigram By Election: শুভেন্দুর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথের মা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী? তুঙ্গে জল্পনা

Published:

Nandigram By Election: শুভেন্দুর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথের মা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী? তুঙ্গে জল্পনা

NANDIGRAM: হাইভোল্টেজ নন্দীগ্রামে উপনির্বাচন (Nandigram By Election) ঘিরে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে। তৃণমূলের ভরাডুবির পর কে প্রার্থী হবেন, তা নিয়ে যেমন চাপানউতোর চলছে, তেমনই বিজেপির হয়ে কে লড়বেন, তা নিয়ে কৌতূহল চরমে। শোনা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া আসনে প্রার্থী হতে পারেন তাঁর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসি রথ।

Advertisement Andaman Vibes

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগেই তাঁর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করেছিল আততায়ীরা। সেই চন্দ্রনাথের মা হাসি রথ দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় তাঁর নাম প্রথম সারিতে রয়েছে বলে খবর। সেই সঙ্গে অঞ্জন ভারতী, মেঘনাদ পাল এবং প্রলয় পালের নামও ভাসছে। ইতিমধ্যেই রেয়াপাড়ার বিধায়ক কার্যালয়ে কেন্দ্র ও রাজ্য বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। তবে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় সিনহা জানিয়েছেন, প্রার্থী ঘোষণা করবেন রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বই।

আরও পড়ুন: BJP MLA Rekha Patra: প্রতিবেশীর সঙ্গে জমি বিবাদ! আদালতের নির্দেশ অমান্য করে গা-জোয়ারির অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে 

অন্যদিকে, নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলের অন্দরে চরম ডামাডোল। দলের সুদিনের মতো এই দুর্দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রার্থী হওয়ার আবেদন জানিয়েছেন ‘কালীঘাটপন্থী’ তৃণমূল নেতা আবু তাহের। কিন্তু প্রশাসনিক সর্বদলীয় বৈঠকেও তৃণমূলের কোনও দেখা মেলেনি। দলের জেলা নেতৃত্বের অনেকেই নিজেদের গুটিয়ে নিয়েছেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরির মোবাইল ফোনও বন্ধ। সব মিলিয়ে রাজনৈতিক মহলের মতে, নন্দীগ্রামে ঘাসফুল শিবিরের রাজনৈতিক কেরিয়ারে ইতি পড়া এখন শুধুই সময়ের অপেক্ষা।

Advertisement

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img