BRICS Summit: ভারতের সভাপতিত্বে ব্রিকস সম্মেলন, শনিবার মোদি-জিনপিং মেগা বৈঠক ও ‘নিউ দিল্লি ডিক্লারেশন’-এ নজর

Published:

BRICS Summit: ভারতের সভাপতিত্বে ব্রিকস সম্মেলন, শনিবার মোদি-জিনপিং মেগা বৈঠক ও ‘নিউ দিল্লি ডিক্লারেশন’-এ নজর

NEW DELHI: ভারতের সভাপতিত্বে আয়োজিত এবারের ব্রিকস (BRICS) সম্মেলনের দিকে নজর গোটা বিশ্বের। এবারের সম্মেলনের মূল থিম রাখা হয়েছে ‘Building for Resilience, Innovation, Cooperation and Sustainability’। বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, উচ্চপ্রযুক্তি, স্বাস্থ্য, কৃষি, খাদ্য, জ্বালানি এবং সরবরাহ শৃঙ্খলে পারস্পরিক সহযোগিতা বাড়ানোই এই মেগা সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য।

Ad

তবে এবারের সম্মেলনের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে শনিবার সন্ধ্যার হাই-প্রোফাইল দ্বিপাক্ষিক বৈঠক। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ বৈঠক হওয়ার কথা রয়েছে। কূটনৈতিক মহলের মতে, এই বৈঠকে দুই রাষ্ট্রনেতার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC)-র বর্তমান পরিস্থিতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

আরও পড়ুন: Bageshwar Baba: ‘আমিও বাঙালি’, ‘পাখণ্ডী’ বিতর্কের মাঝেই স্কটল্যান্ড থেকে নিজের মন্তব্যের সাফাই বাগেশ্বর বাবার 

সম্মেলনের একেবারে শেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে ‘নিউ দিল্লি ডিক্লারেশন’ (New Delhi Declaration)। বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনৈতিক উত্তেজনার আবহে ভারতের মাটিতে আয়োজিত এই ব্রিকস সম্মেলন এবং মোদি-জিনপিং বৈঠক থেকে কী নির্যাস বেরিয়ে আসে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।

Advertisement Andaman Vibes

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img