CM Suvendu Adhikari: মোদি-পুতিন-জিনপিংদের সঙ্গে নৈশভোজে শুভেন্দু, ব্রিকস সম্মেলনের পরই আম্বানি বৈঠকের জল্পনা

Published:

CM Suvendu Adhikari: মোদি-পুতিন-জিনপিংদের সঙ্গে নৈশভোজে শুভেন্দু, ব্রিকস সম্মেলনের পরই আম্বানি বৈঠকের জল্পনা

KOLKATA: রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বড় মাপের আন্তর্জাতিক মেলামেশার সুযোগ উপস্থিত হলো শুভেন্দু অধিকারীর সামনে। দিল্লিতে আয়োজিত দু’দিনের ব্রিকস সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, শনিবার দুপুরের দিকেই তিনি দিল্লির উদ্দেশে রওনা হবেন এবং রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ নৈশভোজে বিশ্বনেতাদের সঙ্গে শামিল হবেন।

Advertisement Andaman Vibes

শনিবার দিল্লির ভারত মণ্ডপমে ব্রিকস সম্মেলনের উদ্বোধনী পর্ব ও প্রথম দিনের অধিবেশন শেষে বিভিন্ন রাষ্ট্রের অতিথিদের আপ্যায়ণের জন্য রাইসিনা হিলসে বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেখানে আমন্ত্রিত রয়েছেন দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও সরকারি আমন্ত্রণপত্র পৌঁছেছে। জানা গিয়েছে, এই নৈশভোজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানদের সঙ্গে একই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং কুশল বিনিময় করবেন তিনি।

আরও পড়ুন: BRICS Summit: পুতিন-জিনপিংদের পাতে বাংলার কুচো নিমকি ও গলৌটি কাবাব, ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের জন্য রাজকীয় মেনু 

মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। সূত্রের খবর, দিল্লিতে ব্রিকসের নৈশভোজ শেষ করে মুখ্যমন্ত্রী সরাসরি মুম্বই যেতে পারেন। সেখানে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির সঙ্গে তাঁর একটি বৈঠক ও আলোচনার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠার পর শিল্পায়ন ও কর্মসংস্থানকেই পাখির চোখ করেছে প্রশাসন। সেই প্রক্রিয়ায় গতি আনতেই মুখ্যমন্ত্রী ও আম্বানির মধ্যে এই সম্ভাব্য শিল্প বৈঠক হতে পারে।

Advertisement

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img