Hilsa Fish: ইলিশের আকাল মেটাতে ভারতের দ্বারস্থ বাংলাদেশ, গুজরাত ও হাওড়া থেকে গেল ৫০০ টন মাছ

Published:

Hilsa Fish: ইলিশের আকাল মেটাতে ভারতের দ্বারস্থ বাংলাদেশ, গুজরাত ও হাওড়া থেকে গেল ৫০০ টন মাছ

KOLKATA: দুর্গাপুজোর মরশুম এলেই বাঙালির পাতে পদ্মার ইলিশের চাহিদা তুঙ্গে ওঠে। কিন্তু এবার ইলিশ বাণিজ্য নিয়ে একেবারে উলটপুরাণ দেখল দুই বাংলা। যে বাংলাদেশের ইলিশের জন্য এপার বাংলার মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে, এবার সেই বাংলাদেশেই দেখা দিয়েছে ইলিশের ব্যাপক ঘাটতি। আর এই আকাল মেটাতে খোদ ভারতের থেকেই মাছ আমদানি করতে শুরু করেছে ঢাকা।

Hilsa Fish: ইলিশের আকাল মেটাতে ভারত থেকে মাছ আমদানি বাংলাদেশের

জানা গিয়েছে, গত দু’মাসে ভারতের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ বাংলাদেশে রপ্তানি করা হয়েছে। হাওড়া পাইকারি ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন সূত্রে খবর, গুজরাতের ভারুচ বন্দর এবং হাওড়ার পাইকারি মাছ বাজার থেকে এই বিপুল পরিমাণ ইলিশ পাঠানো হয়েছে। সাধারণত হাওড়া থেকে রুই, পারসে বা ট্যাংরা মাছ বাংলাদেশে যায়, কিন্তু ইলিশ যাওয়ার ঘটনা এই প্রথম।

আরও পড়ুন: CM Suvendu Adhikari: বন্ধ মোবাইল কেনার টাকা, পড়ুয়াদের ১০ হাজার টাকার অনুদান প্রকল্প বাতিল করলেন মুখ্যমন্ত্রী 

ব্যবসায়ীরা জানাচ্ছেন, এবছর গুজরাতে ইলিশের উৎপাদন যথেষ্ট ভালো হয়েছে এবং দামও তুলনামূলকভাবে কম। তাছাড়া গুজরাতের ইলিশে ডিমের পরিমাণ বেশি থাকায় চট্টগ্রাম ও সিলেটের মতো এলাকায় এর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। আগামী দিনে আরও ১০০ থেকে ১৫০ টন ইলিশ বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে বাংলাদেশের বাজারে ইলিশের এমন আকাল থাকায়, আসন্ন দুর্গাপুজোয় এপার বাংলার বাঙালিরা পর্যাপ্ত পদ্মার ইলিশ পাবেন কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে।

Advertisement

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img