Actor Rajesh Sharma Illness: ‘প্রভাস বা ইউনিটকে দায়ী করা উচিত নয়!’ পোকার কামড়ের জল্পনা উড়িয়ে অসুস্থতার আসল কারণ জানালেন রাজেশ শর্মা

Published:

Actor Rajesh Sharma Illness: ‘প্রভাস বা ইউনিটকে দায়ী করা উচিত নয়!’ পোকার কামড়ের জল্পনা উড়িয়ে অসুস্থতার আসল কারণ জানালেন রাজেশ শর্মা

KOLKATA: প্রভাসের নতুন ছবি ‘ফৌজি’-র সেটে বিষাক্ত পোকার কামড়ে গুরুতর অসুস্থ হয়েছেন অভিনেতা রাজেশ শর্মা (Rajesh Sharma)— গত কয়েকদিন ধরে এমনই খবরে তোলপাড় ছিল বিনোদন জগত। তবে এবার সেই জল্পনা সম্পূর্ণ খারিজ করে দিলেন অভিনেতা নিজে। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর অসুস্থতার পিছনে শুটিং ফ্লোরের কোনও ভূমিকা নেই এবং এই ঘটনার জন্য প্রভাস বা ছবির ইউনিটকে দায়ী করা একেবারেই অনুচিত।

আরও পড়ুন: Jeetu Kamal on Media: সাংবাদিকরা সেলিব্রিটিদের চাকর নয়!’, ছবির প্রচারে প্রশ্নের রাশ টানার বিরোধিতায় বিস্ফোরক জীতু কামাল 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা তাঁর অসুস্থতার আসল কারণ তুলে ধরেন। তিনি জানান, বেশ কিছুদিন আগে থেকেই তাঁর ডান পায়ে ত্বকের একটি সমস্যা ছিল। পাশাপাশি তাঁর রক্তে শর্করার মাত্রা বা ডায়াবেটিস বেশি থাকায় সেই ইনফেকশনটি দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিক পর্যায়ে তিনি বিষয়টিকে অবহেলা করেছিলেন বলেই পরবর্তীতে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়।

Advertisement Andaman Vibes

রাজেশ শর্মার অসুস্থতার খবরটি প্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তাঁর বন্ধু তথা অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। সেই প্রসঙ্গে রাজেশ বলেন, বন্ধু হিসেবেই সুদীপা চিন্তিত হয়ে পোস্টটি করেছিলেন। কিন্তু তাঁকে যে তথ্য দেওয়া হয়েছিল, তা আদতে ভুল ছিল। পোকার কামড়ের তত্ত্বটি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন: Bigg Boss Bangla Wild Card Entry: অনিন্দ্যর বিদায়ের পরই ওয়াইল্ড কার্ড এন্ট্রি! ‘বিগ বস’ -এর ঘরে পা রাখছেন কোন তারকা? তুঙ্গে জল্পনা 

বর্তমানে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এবং চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন। খুব তাড়াতাড়ি ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরতে চলেছেন তিনি। প্রভাসের ‘ফৌজি’ ছাড়াও আগামী দিনে তাঁকে দেখা যাবে প্রিয়দর্শনের মাল্টি-স্টারার ছবি ‘হায়ওয়ান’ -এ, যেখানে তাঁর সহ-অভিনেতা হিসেবে রয়েছেন অক্ষয় কুমার এবং সইফ আলি খান।

Advertisement

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img