Child Marriage in Bengal: বাল্যবিবাহ ও নাবালিকা প্রসবে শীর্ষে মুর্শিদাবাদ! পরিস্থিতি রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ শুভেন্দুর

Published:

Child Marriage in Bengal: বাল্যবিবাহ ও নাবালিকা প্রসবে শীর্ষে মুর্শিদাবাদ! পরিস্থিতি রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ শুভেন্দুর

KOLKATA: রাজ্যে নাবালিকা বিবাহ এবং সন্তান প্রসবে নাবালিকাদের অবস্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, নাবালিকা বিবাহ এবং প্রসবে রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ প্রথম এবং দক্ষিণ ২৪ পরগনা দ্বিতীয় স্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ থেকেই রাজ্যজুড়ে কড়া অভিযান এবং আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছে সরকার।

আরও পড়ুন: Para Teacher Salary Hike: পুজোর মুখে প্যারা টিচার ও বন কর্মীদের ভাতা বাড়াল রাজ্য! খরচ প্রায় ৩৯০ কোটি 

এদিন স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, চলতি বছরের প্রথম ছয় মাসে নাবালিকাদের সন্তান প্রসবের ঘটনা রীতিমতো উদ্বেগজনক। গত ছয় মাসে শুধুমাত্র মুর্শিদাবাদেই মোট ১২,৮৫৫টি এমন ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ১০-১৩ বছর বয়সিদের মধ্যে ২৮টি এবং ১৫-১৮ বছর বয়সিদের মধ্যে ৬,৫২৭টি প্রসবের ঘটনা ঘটেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ ২৪ পরগনায় মোট ৪,১৭৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে। যেহেতু সমস্ত ঘটনাই হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে প্রাতিষ্ঠানিক প্রসব (Institutional Delivery) হওয়ার কারণে নথিভুক্ত হয়েছে, তাই প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের পথে হাঁটছে রাজ্য সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সংশ্লিষ্ট নাবালিকাদের স্বামীদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রথমে শোকজ নোটিশ দেওয়া হবে। এক মাসের মধ্যে তাঁদের স্ত্রীদের বয়স ১৮ বছর এবং পুরুষের বয়স ২১ বছর হওয়ার আইনি যোগ্যতা ও প্রামাণ্য নথি পেশ করতে বলা হবে। বয়সের প্রমাণ দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং বাল্যবিবাহ প্রতিরোধ আইনের নির্দিষ্ট ধারায় মামলা করা হবে।

1783887816283

প্রশাসনের স্পষ্ট বক্তব্য, শুধু সচেতনতা বা সতর্কবার্তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না। তাই বাল্যবিবাহ এবং নাবালিকা প্রসবের ঘটনাগুলি চিহ্নিত করে মামলা, গ্রেফতার এবং ধারাবাহিক পুলিশি অভিযান চালানো হবে।

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img