Murshidabad Earthquake: ভারী বৃষ্টির মাঝেই শনি রাতে কেঁপে উঠল মালদহ-মুর্শিদাবাদ! ৫ সেকেন্ডের ভূমিকম্পে ব্যাপক আতঙ্ক

Published:

Murshidabad Earthquake: ভারী বৃষ্টির মাঝেই শনি রাতে কেঁপে উঠল মালদহ-মুর্শিদাবাদ! ৫ সেকেন্ডের ভূমিকম্পে ব্যাপক আতঙ্ক

MURSHIDABAD: শনিবার রাতে হঠাৎ করেই ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল মালদহ ও মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ আচমকা এই মৃদু কম্পন অনুভূত হয়। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৭। জানা গিয়েছে, রাত ১০টা ২৪ মিনিটে সৃষ্টি হওয়া এই কম্পনের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নীচে।

আরও পড়ুন: West Bengal Flood Alert: সেপ্টেম্বরের শেষে ফের বিপদ বাংলার! বন্যা পরিস্থিতি নিয়ে কড়া সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর, তৈরি সরকার 

স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে খাওয়া-দাওয়া সেরে মানুষ যখন ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময়ই আচমকা পায়ের তলার মাটি দুলে ওঠে। প্রায় ৫ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্প মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থেকে শুরু করে জলঙ্গি, লালগোলা, ভগবানগোলা, জিয়াগঞ্জ, বহরমপুর, বেলডাঙা ও রেজিনগর-সহ প্রায় সর্বত্রই অনুভূত হয়েছে। মালদহ জেলার বেশ কিছু প্রান্তেও এই কম্পন টের পান সাধারণ মানুষ। এমনিতেই টানা বৃষ্টির কারণে জনজীবন ব্যাহত, তার ওপর এই আকস্মিক ভূমিকম্পে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: Jantar Mantar Assault Case: যন্তর মন্তর হামলাকাণ্ডে গ্রেফতার হিন্দুত্ববাদী মৌলবাদী স্বতন্ত্র ভরদ্বাজ, যোগ হল পকসো ও খুনের চেষ্টার ধারা 

কম্পন অনুভূত হওয়ার পরেই প্রাণভয়ে প্রচুর মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। মুর্শিদাবাদের সুতির বাসিন্দা ইস্তিয়াক আলম তাঁর অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, “রাত প্রায় দশটা বত্রিশ মিনিট নাগাদ আমরা বাড়ির পাশে দাঁড়িয়ে গল্প করছিলাম। সেই সময় হঠাৎই পায়ের তলার মাটি প্রচণ্ড জোরে দুলতে শুরু করে। ভূমিকম্প হচ্ছে বুঝতে পেরেই আমরা যেদিকে পারি ছুটে চলে যাই।”

আরও পড়ুন: Bigg Boss Bangla: ‘এখানে থাকার যোগ্যই নও!’ টাকার জন্য এসে প্রথম সপ্তাহেই সৌরভের কাছে ঘাড়ধাক্কা খেলেন অনিন্দ্য 

তবে স্বস্তির বিষয় এই যে, সাধারণ মানুষের বক্তব্য অনুযায়ী ভূমিকম্পের তীব্রতা খুব বেশি ছিল না। এর ফলে মুর্শিদাবাদ বা মালদহ জেলায় বড় কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত মেলেনি। পরিস্থিতি মোকাবিলায় এবং বিস্তারিত খোঁজখবর নিতে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও অনেকেই ভূমিকম্পের অভিজ্ঞতা শেয়ার করে নিজেদের নিরাপদে থাকার বার্তা দিয়েছেন।

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img