Sumit Roy Arrest: সুপ্রিম কোর্টে জামিন খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

Published:

Sumit Roy Arrest: সুপ্রিম কোর্টে জামিন খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

KOLKATA: রাজ্য রাজনীতিতে বিরাট চাঞ্চল্য। সুপ্রিম কোর্টে রক্ষাকবচ উঠতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে গ্রেফতার হলেন তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়। পশ্চিম মেদিনীপুরের শালবনী জমি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সিআইডি (CID) ও এসটিএফ (STF)-এর যৌথ দল এই পদক্ষেপ গ্রহণ করে।

আরও পড়ুন: BJP State Executive Committee: রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু ও শিশির অধিকারী, বাদ পড়লেন দিলীপ ঘোষ 

সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিট নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১২১ নম্বর কালীঘাট রোডের বাড়ি চারপাশ থেকে ঘিরে ফেলে সিআইডি ও এসটিএফের আধিকারিকরা। এরপর ভেতরে প্রবেশ করে সুমিত রায়কে সরাসরি হেফাজতে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে কড়া নিরাপত্তায় ভবানী ভবনের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী এসএসকেএম (SSKM) হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা করানো হতে পারে।

Advertisement Andaman Vibes

শালবনী থানার কোটি কোটি টাকার সরকারি জমি কেলেঙ্কারির মামলায় ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে এবং চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিটও পেশ করা হয়েছে। মেদিনীপুরজুড়ে সক্রিয় একটি চক্র বিভিন্ন সরকারি ও খাস জমির জাল দলিল তৈরি করে বিক্রি করছিল বলে অভিযোগ। এই মামলায় আগেই পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি সুজয় হাজরা-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। সেই চক্রের তদন্তে নেমে সিআইডি জানতে পারে যে, এই বিপুল আর্থিক দুর্নীতির সঙ্গে সুমিত রায়ের সরাসরি যোগসূত্র রয়েছে।

আরও পড়ুন: West Bengal BJP: রাজ্য নেতৃত্বকে উপেক্ষা করে সাংগঠনিক সিদ্ধান্ত! ডায়মন্ড হারবারের নেত্রী সোমা ঘোষকে শোকজ করল বিজেপি 

পুলিশ সূত্রে খবর, গত ১৫ দিন ধরেই সুমিত রায়কে কড়া নজরদারিতে রাখা হয়েছিল। কিন্তু শীর্ষ আদালতের আইনি রক্ষাকবচ থাকায় এতদিন সরাসরি পদক্ষেপ করা যায়নি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিতেই তৎপর হয়ে ওঠেন তদন্তকারী আধিকারিকরা এবং কালীঘাটের বাসভবন থেকে তাঁকে পাকড়াও করা হয়।

Advertisement

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img