BJP State Executive Committee: রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু ও শিশির অধিকারী, বাদ পড়লেন দিলীপ ঘোষ

Published:

BJP State Executive Committee: রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু ও শিশির অধিকারী, বাদ পড়লেন দিলীপ ঘোষ

KOLKATA: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষিত হলো বিজেপির রাজ্য কার্যনির্বাহী কমিটি (State Executive Committee)। বুধবার রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নেতৃত্বে বঙ্গ বিজেপির এই নতুন মেগা কমিটি আত্মপ্রকাশ করেছে। মোট ২৬৩ জন সদস্যের এই কমিটিতে যেমন একাধিক হাইপ্রোফাইল মুখের চমক রয়েছে, তেমনই বাদ পড়েছেন দলের বেশ কিছু হেভিওয়েট নেতা। রাজনৈতিক মহলের মতে, নতুন এই কমিটিতে আদি ও নব্য নেতাদের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হলেও, একটি বিশেষ লবির জন্য এটি বড় ধাক্কা।

আরও পড়ুন: Madan Mitra: ‘যেখানে যা আছে, সর্বশক্তি দিয়ে নামান’, নন্দীগ্রামে মমতাকে একা লড়ার চ্যালেঞ্জ মদনের 

সবচেয়ে বড় চমক হিসেবে এই কমিটিতে তমলুক থেকে জায়গা পেয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে, কাঁথি থেকে এই কমিটিতে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর বাবা তথা বর্ষীয়ান নেতা শিশির অধিকারীকে। এছাড়াও এই তালিকায় জ্বলজ্বল করছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নাম। রাজ্য মন্ত্রিসভা ও বিধায়কদের মধ্যে উত্তর কলকাতা থেকে মন্ত্রী তাপস রায় এবং আসানসোল থেকে বিধায়ক অগ্নিমিত্রা পাল কমিটিতে গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছেন।

Advertisement

নতুন কমিটিতে বর্তমান নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের পাশাপাশি দলের পুরনো দিনের সংগঠকদেরও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। মীনা দেবী পুরোহিত, শ্যামচাঁদ ঘোষ এবং রাজকমল পাঠকের মতো আদি বিজেপি নেতাদের তালিকায় রেখে সংগঠনে ভারসাম্য রক্ষার চেষ্টা করেছেন শমীক ভট্টাচার্য।

আরও পড়ুন: CM Suvendu Adhikari: ‘গেরুয়ার অপমান সহ্য করব না’, যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

তবে এই তালিকা প্রকাশ্যে আসতেই সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে যাঁদের নাম নেই, তাঁদের নিয়ে। ২৬৩ জনের এই বিশাল কার্যনির্বাহী কমিটিতে জায়গা হয়নি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। শুধু তিনিই নন, তালিকা থেকে বাদ পড়েছেন সায়ন্তন বসু এবং রাজু বন্দ্যোপাধ্যায়ের মতো একদা প্রথম সারির নেতারাও। রাজনৈতিক মহলের মতে, এই কমিটিতে কার্যত দিলীপ-লবির নেতাদের প্রভাবহীন করে দেওয়া হয়েছে। আগামী দিনের সাংগঠনিক লড়াইয়ের জন্য দলের রাশ কার হাতে থাকছে, এই তালিকা তারই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Advertisement Andaman Vibes

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img