Mamata Banerjee Nandigram: ‘মমতা দাঁড়ালে আমরা প্রার্থী দেব না’, নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে বড় ঘোষণা ঋতব্রত শিবিরের

Published:

Mamata Banerjee Nandigram: ‘মমতা দাঁড়ালে আমরা প্রার্থী দেব না’, নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে বড় ঘোষণা ঋতব্রত শিবিরের

KOLKATA: আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ফের কেন্দ্রবিন্দুতে সেই নন্দীগ্রাম (Nandigram)। আর এই উপনির্বাচনের আগেই এক অভাবনীয় ঘোষণা করে বসল ঋতব্রত শিবির (Ritabrata Banerjee)। তাঁদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, নন্দীগ্রাম উপনির্বাচনে যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রার্থী হন, তবে তাঁর বিরুদ্ধে ঋতব্রত শিবির থেকে কোনো প্রার্থী দেওয়া হবে না।

আরও পড়ুন: Nandigram By Election: শুভেন্দুর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথের মা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী? তুঙ্গে জল্পনা 

গত বিধানসভা নির্বাচনের পর থেকেই শাসক শিবিরের সঙ্গে ঋতব্রত তৃণমূলের রাজনৈতিক দ্বন্দ্ব কার্যত চরমে পৌঁছেছে। বর্তমানে বিধানসভায় তারা রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবেও নিজেদের জায়গা পোক্ত করেছে। এমন এক উত্তপ্ত রাজনৈতিক আবহের মধ্যে নন্দীগ্রামের মতো হাইভোল্টেজ কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ঋতব্রত শিবিরের এই আচমকা ‘সৌজন্য’ প্রদর্শন রাজনৈতিক মহলে বিস্তর আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন: Mamata Banerjee Rally: সভার অনুমতি মেলার কয়েক ঘণ্টার মধ্যেই সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের! শুনবে ডিভিশন বেঞ্চ 

ঋতব্রত শিবিরের নেতৃত্বের তরফে বার্তা দেওয়া হয়েছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়ালে তাঁরা লড়াই থেকে সরে দাঁড়াবেন এবং প্রয়োজন হলে তাঁদের প্রার্থী প্রত্যাহার করে নেবেন। এখন দেখার বিষয়, আগামী উপনির্বাচনে কালীঘাট শিবির থেকে কে প্রার্থী হন এবং রাজ্যের এই দুই শিবিরের রাজনৈতিক সমীকরণ নন্দীগ্রামে ঠিক কী রূপ নেয়।

Advertisement Andaman Vibes

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img