Mamata Banerjee Rally: সভার অনুমতি মেলার কয়েক ঘণ্টার মধ্যেই সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের! শুনবে ডিভিশন বেঞ্চ

Published:

Mamata Banerjee Rally: সভার অনুমতি মেলার কয়েক ঘণ্টার মধ্যেই সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের! শুনবে ডিভিশন বেঞ্চ

KOLKATA: শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শুক্রবারের সভা ঘিরে আইনি জটিলতা ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার সকালেই শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে সভার অনুমতি দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। মূলত শ্রীরামপুরের মাহেশের যে জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে সভার অনুমতি দেওয়া হয়েছে, সেটি নিয়েই আপত্তি তুলেছে রাজ্য।

আরও পড়ুন: Madan Mitra on Sumit Roy Arrest: অভিষেকের বাড়ি থেকে পিএ সুমিত গ্রেফতার হতেই ‘সেটিং’ তত্ত্ব মদনের! বললেন, ‘২ প্লাস ২ – ৪ 

রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান, কালীঘাট তৃণমূলের সভার অনুমতি নিয়ে রাজ্যের কোনও আপত্তি নেই। কিন্তু যে মাঠে সভার অনুমতি দেওয়া হয়েছে, সেটি ব্যক্তিগত সম্পত্তি এবং তা ধর্মীয় কাজে ব্যবহার করা হয়। রাজ্যের যুক্তি, জমির মালিক যদি মাঠ ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করেন, তবে পুলিশ কাউকে জোর করতে পারে না। সিঙ্গল বেঞ্চ পুলিশকে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর নির্দেশ দিয়েছে। কিন্তু ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে পুলিশের কী করার আছে, তা নিয়েই ব্যাখ্যা চেয়েছে রাজ্য।

Advertisement Andaman Vibes

ডিভিশন বেঞ্চে রাজ্যের আর্জি, বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশের এই বিশেষ অংশটি পরিবর্তন করা হোক। ব্যক্তিগত সম্পত্তির বিষয়টি থেকে পুলিশকে নিষ্কৃতি দেওয়া হোক অথবা সভার জন্য অন্য কোনও জায়গার ব্যবস্থা করা হোক। বৃহস্পতিবার বিকেলেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই হাইভোল্টেজ মামলার শুনানি হওয়ার কথা। এখন দেখার, রাজ্যের এই আর্জির পর শুক্রবার শ্রীরামপুরে মমতার সভা ঠিক কোথায় এবং কীভাবে অনুষ্ঠিত হয়।

Advertisement

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img