Suvendu Adhikari: নবান্নে বিশ্বকর্মা পুজোয় অঞ্জলি দেওয়ার জন্য কমিউনিস্টদের ডাকলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Published:

Suvendu Adhikari: নবান্নে বিশ্বকর্মা পুজোয় অঞ্জলি দেওয়ার জন্য কমিউনিস্টদের ডাকলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

KOLKATA: রাজ্যে পুজো-উৎসব নিয়ে কমিউনিস্টদের কটাক্ষের কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে বামপন্থীদের কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন প্রকাশ্যেই কমিউনিস্ট নেতাদের নবান্নে এসে তাঁর সঙ্গে বিশ্বকর্মা পুজোর (Vishwakarma Puja) অঞ্জলি দেওয়ার আহ্বান জানান।

Ad

মুখ্যমন্ত্রী এদিন বলেন, “যাঁরা কমিউনিস্ট তাঁদের পুজো দেখলে রাগ হয়, দুঃখ হয়। আমি কমিউনিস্ট পার্টির নেতাদের বলব, আসুন আমার সঙ্গে নবান্নে (Nabanna) বিশ্বকর্মা পুজোয় পুষ্পাঞ্জলি দেবেন।” গণেশ পুজো নিয়ে বলতে গিয়ে তিনি আরও বলেন, আগে এই পুজো বাংলার ঘরের চারদেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকত এবং অনুমতি মিলত না। কিন্তু বাংলার জনতা জনার্দন এখন সব প্রাচীর ভেঙে গণপতিকে রাস্তায় বের করে এনেছেন এবং উৎসবের রূপ দিয়েছেন।

আরও পড়ুন: Sayantan Basu: বঙ্গ বিজেপির মুখপাত্রের তালিকায় বড় রদবদল, কামব্যাক করলেন সায়ন্তন বসু ও প্রণয় রায় 

মুখ্যমন্ত্রীর এই আহ্বানের পাশাপাশি এদিন রাজ্য সরকারের তরফে বিশ্বকর্মা পুজোর ছুটি নিয়েও নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নবান্নের অর্থ দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, আগে ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর ছুটি ঘোষণা করা হলেও, যেহেতু পুজো ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) পড়েছে, তাই ওই দিনই রাজ্যের সমস্ত সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং বোর্ডগুলিতে ছুটি থাকবে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এই পুজো-রাজনীতি এবং নবান্নে বিশ্বকর্মা পুজোর আয়োজন ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

Advertisement

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img