Hasirani Rath: নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী হতে পারেন নিহত চন্দ্রনাথের মা হাসিরানি রথ, তুঙ্গে জল্পনা

Published:

Hasirani Rath: নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী হতে পারেন নিহত চন্দ্রনাথের মা হাসিরানি রথ, তুঙ্গে জল্পনা

NANDIGRAM: আগামী ৬ অক্টোবর রাজ্যের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) বিধানসভা উপনির্বাচন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হলেও ভবানীপুর আসনটি রেখে নন্দীগ্রাম ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে এই শূন্য আসনে নির্বাচন হতে চলেছে। আর এই উপনির্বাচনে বিজেপির (BJP) প্রার্থী হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথের (Hasirani Rath) নাম ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে।

Advertisement Andaman Vibes

শোনা যাচ্ছে, নন্দীগ্রামের উপনির্বাচনে দলের বিশ্বস্ত ও আবেগঘন মুখ হিসেবে হাসিরানি দেবীকেই টিকিট দিতে পারে পদ্মশিবির। এ প্রসঙ্গে মুখ খুলে হাসিরানি রথ স্পষ্ট জানিয়েছেন যে, বড় ছেলে চন্দ্রনাথের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীই তাঁদের পরিবারের অভিভাবক। তিনি বলেন, “আমরা সুশৃঙ্খল দল বিজেপি করি। সিএম সাহেব যদি আমাকে নন্দীগ্রামে লড়ার কোনও দায়িত্ব দেন, আমি তা মাথা পেতে নেব। রাজনৈতিক জীবনের যতটুকু আছে নন্দীগ্রামকে দেব, শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করব।”

আরও পড়ুন: TMC Candidates: নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় 

যদিও বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে হাসিরানি রথের প্রার্থী হওয়া নিয়ে এখনও প্রকাশ্যে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে তাঁর এই ইতিবাচক বার্তার পর রাজনৈতিক মহলের ধারণা, নন্দীগ্রামে ঘাসফুল শিবিরকে কড়া টক্কর দিতে নিহত চন্দ্রনাথ রথের মা হাসিরানি দেবীকেই তুরুপের তাস করতে চলেছে বিজেপি। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

Ad

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img