Suvendu Adhikari: চার মাসেই ১০০ কোটির বেশি রাজস্ব বৃদ্ধি শুভেন্দু সরকারের! ফার্স্ট বয় বীরভূম, প্রথম পাঁচে কোন জেলা?
KOLKATA: রাজ্যে পালাবদলের পর থেকেই সরকারি কোষাগারের স্বাস্থ্য ফেরাতে কড়া পদক্ষেপ করেছে নতুন সরকার। আর এবার তার হাতেনাতে ফলও মিলল। অর্থদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে ক্ষমতায় আসার প্রথম চার মাসেই ১০০ কোটিরও বেশি অতিরিক্ত রাজস্ব আদায় করে নজির গড়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বাধীন সরকার। আর এই রাজস্ব বৃদ্ধির নিরিখে রাজ্যের সমস্ত জেলাকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে বীরভূম।

আরও পড়ুন: Dev Ganesh Puja: দেবের বাড়িতে গণেশ পুজোয় চাঁদের হাট! টলিউড তারকা থেকে রাজনীতিকদের মহামিলন
নবান্ন সূত্রে খবর, আগের সরকারের আমলে বালি, কয়লা এবং পাথর খাদান থেকে যে বিপুল পরিমাণ বেআইনি কাজ চলত, তা কড়া হাতে দমন করেছে বর্তমান সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশেই এই ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ এবং ‘লিকেজ’ বন্ধ করার ফলে সরাসরি সরকারি কোষাগারে জমা পড়ছে বিপুল অর্থ। বিগত চার মাসের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, শুধুমাত্র বীরভূম জেলা থেকেই সবচেয়ে বেশি পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। বীরভূমের পাশাপাশি প্রথম পাঁচের তালিকায় রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জেলা, যেখান থেকে রাজ্য সরকারের আয়ের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী।

মুখ্যমন্ত্রীর সচিবালয় বা সিএমও-র মতে, কোনও নতুন কর বা ট্যাক্স না চাপিয়ে শুধুমাত্র দুর্নীতির পথগুলো বন্ধ করেই এই রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হয়েছে। এর আগে সরকার গঠনের মাত্র এক মাসের মাথাতেই প্রায় ১ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায়ের দাবি করেছিল সরকার। প্রশাসনিক মহলের আশা, আগামী দিনে এই রাজস্ব বৃদ্ধির হার আরও বাড়বে এবং তা রাজ্যের সার্বিক উন্নয়ন ও পরিকাঠামো খাতে ব্যবহার করা হবে।




