Durga Puja Ad Controversy: সরকারি বিজ্ঞাপনে মা দুর্গার ১১ হাত! চরম বিতর্কের জেরে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Published:

Durga Puja Ad Controversy: সরকারি বিজ্ঞাপনে মা দুর্গার ১১ হাত! চরম বিতর্কের জেরে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

KOLKATA: সরকারি বিজ্ঞাপনে দেবী দুর্গার ছবি ঘিরে তৈরি হওয়া চরম বিতর্কের জেরে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে প্রকাশিত দুর্গাপুজো সংক্রান্ত একটি বিজ্ঞাপনে দশভুজা দুর্গার ১১টি হাত দেখানো হয়। আর এই ত্রুটিপূর্ণ ছবি প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে শুরু হয় চরম রাজনৈতিক তরজা। অবশেষে মিলন মেলা প্রাঙ্গণে পুজো উদ্যোক্তাদের সঙ্গে আয়োজিত এক প্রশাসনিক প্রস্তুতি বৈঠকের শুরুতেই এই ভুলের জন্য ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Bageshwar Baba Durga Puja: পুজোয় আমিষ খেলে ‘পাষণ্ড’! বাগেশ্বর বাবার নিরামিষ ফতোয়া ওড়াল খোদ রাজ্য বিজেপি 

জানা গিয়েছে, আসন্ন দুর্গাপুজো (Durga Puja 2026) নিয়ে মুখ্যমন্ত্রী ও পুজো কমিটিগুলির বৈঠকের কথা জানাতেই এদিন বিভিন্ন সংবাদমাধ্যমে বিজ্ঞাপনটি দেওয়া হয়েছিল। বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবিও ছিল। কিন্তু দেবী দুর্গার স্বাভাবিক দশটি হাতের জায়গায় অতিরিক্ত একটি হাত ও অস্ত্র দেখা যাওয়ায় তীব্র সমালোচনায় সরব হয় বিরোধী দলগুলি। তৃণমূল কংগ্রেস ও সিপিএম রাজ্য সরকারকে নিশানা করে প্রশ্ন তোলে, কোন শাস্ত্র অনুসারে দশভুজা দেবী একাদশভুজা হয়ে গেলেন?

Advertisement Andaman Vibes

তৃণমূল নেতা কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, “থিম হবে না, বিকৃত হবে না বলে এত হুমকি দেওয়া হলো, আর সরকারি বিজ্ঞাপনেই মায়ের ১১টি হাত হলো কী করে?” কালীঘাট তৃণমূলের তরফেও সমাজমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। অন্যদিকে, বিতর্কের আবহে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বিজ্ঞাপন সংস্থার ঘাড়েই দোষ চাপান। তিনি খানিকটা রসিকতার সুরে বলেন, “মা আরও শক্তিশালী হয়ে গিয়েছেন। এটি নিছকই একটি ভুল, এর মধ্যে রাজনীতি খোঁজার কিছু নেই।”

আরও পড়ুন: Durga Puja 2026 Donation: পুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা শুভেন্দুর, বড় ক্লাবগুলিকে টাকা না নেওয়ার আর্জি 

তবে বিতর্কের জল বেশিদূর গড়ানোর আগেই ড্যামেজকন্ট্রোলে নামেন মুখ্যমন্ত্রী। পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকের মঞ্চ থেকে তিনি বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমি প্রথমেই এই ত্রুটিপূর্ণ বিজ্ঞাপনের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যাঁরা এই ত্রুটিপূর্ণ বিজ্ঞাপন প্রকাশ করেছেন, তাঁদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে প্রশাসন এ বিষয়ে আরও যত্নবান হবে।”

Advertisement Burger4u

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img