Bageshwar Baba Durga Puja: পুজোয় আমিষ খেলে ‘পাষণ্ড’! বাগেশ্বর বাবার নিরামিষ ফতোয়া ওড়াল খোদ রাজ্য বিজেপি

Published:

Bageshwar Baba Durga Puja: পুজোয় আমিষ খেলে ‘পাষণ্ড’! বাগেশ্বর বাবার নিরামিষ ফতোয়া ওড়াল খোদ রাজ্য বিজেপি

KOLKATA: দুর্গাপুজোয় বাঙালি মাছ-মাংস খাবে না, তা আবার হয় নাকি! সম্প্রতি দুর্গাপুজোর সময় আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্রকৃষ্ণ গর্গ ওরফে বাগেশ্বর বাবার (Bageshwar Baba) একটি মন্তব্যে রাজ্যজুড়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। তাঁর সেই নিরামিষ ফতোয়া এবার সরাসরি উড়িয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, কে কী খাবেন তাতে বিজেপির কোনও আপত্তি বা বাধা নেই।

আরও পড়ুন: Para Teacher Salary Hike: পুজোর মুখে প্যারা টিচার ও বন কর্মীদের ভাতা বাড়াল রাজ্য! খরচ প্রায় ৩৯০ কোটি 

সম্প্রতি বাগেশ্বর বাবা বাংলার হিন্দুদের নবরাত্রি পালনের আহ্বান জানিয়ে পুজো মণ্ডপের আশপাশে আমিষ খাবার বিক্রি বন্ধের দাবি তোলেন। তিনি ফতোয়া দিয়ে বলেন, “দুর্গাপুজোর সময়ে যাঁরা আমিষ খান, তাঁরা পাষণ্ড।” বাঙালির দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য ও খাদ্যাভ্যাসে এমন আঘাত স্বাভাবিকভাবেই বিতর্কের জন্ম দিয়েছে।

Ad

সোমবার সল্টলেকের বিজেপি দপ্তরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গ উঠলে শমীক ভট্টাচার্য কড়া প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, “দুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের কোথায় কে কী খাবে, তাতে আমাদের কোনও বাধা নেই। যার যা ইচ্ছে খাবে, যার যা পরার ইচ্ছে পরবে। বাংলার মানুষকে খাওয়াদাওয়া নিয়ে কিছু বলার নেই।” বাঙালির খাদ্যাভ্যাসের রীতি মনে করিয়ে দিয়ে তিনি আরও বলেন, “বাঙালি অষ্টমীর দিন লুচি খায়, নবমীতে কচি পাঁঠার মাংস খায়। বাঙালি মাছ-মাংস খাবে না? বাগেশ্বর বাবা কী বললেন, সেটা তাঁর ব্যক্তিগত মতামত। তিনি আবেদন করতেই পারেন, তবে তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্কের প্রয়োজন নেই।”

Advertisement

বাগেশ্বর বাবার মুখে ‘পাখণ্ডী’ বা ‘পাষণ্ড’ শব্দের ব্যবহার নিয়েও চরম আপত্তি জানান রাজ্য বিজেপি সভাপতি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, তিনি নিজে কোনওভাবেই এই ‘পাখণ্ডী’ শব্দকে সমর্থন করেন না। সব মিলিয়ে, পুজোর আগে খাদ্যাভ্যাস নিয়ে তৈরি হওয়া এই বিতর্কে বাগেশ্বর বাবার পাশ থেকে কার্যত সরেই দাঁড়াল বঙ্গ বিজেপি।

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img