Biswajit Chakraborty on Beef Controversy: ‘আমার টাকা, আমার পেট! কী খাব ঠিক করবে অন্য কেউ?’ ট্রোলের মুখে বিস্ফোরক বিশ্বজিৎ চক্রবর্তী

Published:

Biswajit Chakraborty on Beef Controversy: ‘আমার টাকা, আমার পেট! কী খাব ঠিক করবে অন্য কেউ?’ ট্রোলের মুখে বিস্ফোরক বিশ্বজিৎ চক্রবর্তী

KOLKATA: বাংলাদেশে গিয়ে খাবারের পছন্দ নিয়ে মন্তব্য করার পর সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলের মুখে পড়লেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী (Biswajit Chakraborty)। বিতর্কের সূত্রপাত একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে, যেখানে পদ্মার ইলিশের প্রশংসার পাশাপাশি রাতে গোরুর মাংস খাওয়ার পরিকল্পনার কথা বলতে শোনা যায় অভিনেতাকে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটপাড়ার একাংশ তাঁকে তীব্র আক্রমণ শুরু করে। তবে ট্রোলারদের মুখে কুলুপ এঁটে দিয়ে সাফ জবাব দিয়েছেন বিশ্বজিৎ।

আরও পড়ুন: Bageshwar Baba Controversy: ‘বাঙালি মাছ-মাংস খাবেই!’ বাগেশ্বর বাবার ‘আমিষ’ ফতোয়া উড়িয়ে কড়া জবাব বিজেপি নেতা দেবজিৎ সরকারের 

জানা গিয়েছে, সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে গিয়েছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী। সেখানে এক সাক্ষাৎকারে তিনি জানান, দুপুরে খাওয়া-দাওয়ার পর রাতে গোরুর মাংস খেতে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। সঙ্গে গরম ভাতের সঙ্গে ইলিশের তেল ও ইলিশ ভাজার প্রতি ভালোবাসার কথাও জানান। এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ কটাক্ষ শুরু করেন। একজন হিন্দু অভিনেতা কীভাবে গোরুর মাংস খাওয়ার কথা বলতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এমনকী তাঁকে ব্যঙ্গ করে বাংলাদেশেই থেকে যাওয়ার নিদানও দেওয়া হয়। তবে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন নেটিজেনদের আরেকটি বড় অংশ; তাঁদের যুক্তি— কার পাতে কী উঠবে, তা সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের বিষয়।

Advertisement Andaman Vibes

এই বিতর্কের মুখে পড়ে বিন্দুমাত্র দমে যাননি বিশ্বজিৎ চক্রবর্তী। খোশমেজাজে ট্রোলারদের নিশানা করে তিনি বলেন, “আমার পেট, আমার মন, আমার হাত আবার খাবার যে খাব সে জন্য যে টাকা খরচ হবে, সেটাও তো আমারই! তাহলে আমি কী খাব, কতটা খাব সেটা ঠিক করে দেবে অন্য কেউ? বললেই হলো নাকি?”

আরও পড়ুন: CM Helicopter Incident: কালিম্পঙে মুখ্যমন্ত্রীর কপ্টার-বিভ্রাট! অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন শুভেন্দু অধিকারী 

একইসঙ্গে তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় এই কুরুচিকর আক্রমণের ঘটনায় তিনি চুপ করে বসে থাকেননি। ইতিমধ্যেই এই বিষয়ে তিনি আদালতে মামলা দায়ের করেছেন। বিষয়টি যেহেতু এখন বিচারাধীন, তাই এই নিয়ে এর চেয়ে বেশি মন্তব্য করতে রাজি হননি বর্ষীয়ান এই অভিনেতা। খাদ্যাভ্যাস নিয়ে তারকাদের নিশানা করার প্রবণতা নতুন নয়, তবে নিজস্ব স্বাভাবসিদ্ধ মেজাজেই ট্রোলারদের মুখের মতো জবাব দিলেন বিশ্বজিৎ।

Advertisement

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img