CM Suvendu Adhikari vs Congress: ‘লোকগুলোকে অ্যারেস্ট করতে হবে’, বাগেশ্বর বাবার ছবি পোড়ানো নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, পাল্টা হুঁশিয়ারি কংগ্রেসের

Published:

CM Suvendu Adhikari vs Congress: ‘লোকগুলোকে অ্যারেস্ট করতে হবে’, বাগেশ্বর বাবার ছবি পোড়ানো নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, পাল্টা হুঁশিয়ারি কংগ্রেসের

KOLKATA: বাগেশ্বর বাবার বঙ্গ সফর ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক। একদিকে তাঁর বিরুদ্ধে থানায় থানায় এফআইআর (FIR) দায়ের করছে কংগ্রেস, অন্যদিকে বিধানসভায় দাঁড়িয়ে কড়া ভাষায় ওই ‘সন্ত’-এর পক্ষ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুর থানার সামনে বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করার জন্য পুলিশ কমিশনারকে (CP) কড়া নির্দেশ দিলেন তিনি।

আরও পড়ুন: CM Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস নিয়ে এত জ্ঞান…’, নয়া বিল পেশ করে বামেদের তোপ মুখ্যমন্ত্রীর 

বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় ‘পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রশাসন ও নিয়ন্ত্রণ (সংশোধন) বিল ২০২৬’ নিয়ে আলোচনা চলছিল। সেখানে বক্তৃতা করতে উঠে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের লিলুয়াতে একজন সন্ত এসেছিলেন। সন্তের মতোই তিনি দেশপ্রেম, রাষ্ট্রবাদ এবং অখণ্ড ভারতের কথা বলেছেন। ঐতিহ্য-সংস্কৃতির কথা বলেছেন তাঁর মতো করে। যাঁরা গ্রহণ করার করবেন, যাঁরা করার নয় করবেন না। তিনি কারও উপর কিছু চাপিয়ে দিতে চাননি।” এরপরই কড়া সুরে তিনি বলেন, “আমি কতগুলো লোককে দেখলাম ভবানীপুর থানার সামনে ছবি পুড়িয়েছে। এখান থেকে সিপি-কে বলছি, ওই লোকগুলোকে অ্যারেস্ট করতে হবে।”

Advertisement

অন্যদিকে, বাগেশ্বর বাবার মন্তব্যের তীব্র বিরোধিতা করে পথে নেমেছে কংগ্রেস। তাদের দাবি, বাঙালি বলে গণ্য হওয়া মানুষদের মধ্যে সুকৌশলে বিভাজনের রেখা টানার চেষ্টা চলছে। দলের প্রদেশ সভাপতির কড়া হুঙ্কার, “আমি এই মুহূর্তে দলীয় কাজে পশ্চিমবঙ্গের বাইরে রয়েছি। আমি নির্দেশ দিয়েছিলাম, প্রতিটি থানায় ওই তথাকথিত বাবা বাগেশ্বরের বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য।” তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “দিল্লি থেকে কলকাতায় ফিরে যেসব থানায় এখনও এফআইআর হয়নি, সেখানে আমি নিজে উপস্থিত থেকে এই প্রতিবাদের নেতৃত্ব দেব। হুমকি দিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসকে কখনো দমানো যায়নি, যাবেও না।”

আরও পড়ুন: Sumit Roy Arrest: সুপ্রিম কোর্টে জামিন খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায় 

রাজনৈতিক মহলের মতে, বাগেশ্বর বাবার মন্তব্যকে কেন্দ্র করে শাসক দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসের এই প্রকাশ্য দ্বন্দ্ব আগামী দিনে রাজ্য রাজনীতিতে আরও বড় উত্তাপ ছড়াতে পারে।

Ad

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img