হকি বিশ্বকাপে ভারতের স্বপ্নভঙ্গ! আর্জেন্টিনার কাছে ৩-৫ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় হরমনপ্রীতদের

Published:

পুরুষদের হকি বিশ্বকাপ ২০২৬-এ ভারতীয় হকি ভক্তদের হৃদয় ভেঙে গেল। দ্বিতীয় রাউন্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-৫ ব্যবধানে শোচনীয় হারের সম্মুখীন হতে হলো ভারতীয় দলকে। এই হারের সঙ্গেই চলতি বিশ্বকাপে ভারতের সমস্ত আশা শেষ হয়ে গেল এবং আরও একবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল হরমনপ্রীত সিংদের।

ম্যাচের শুরু থেকেই ভারতীয় দলের পারফরম্যান্স ছিল চূড়ান্ত হতাশাজনক। খেলা শুরুর মাত্র ৪০ সেকেন্ডের মাথায় আর্জেন্টিনার তোস্কানি একটি দুরন্ত ফিল্ড গোল করে ভারতকে একেবারে ব্যাকফুটে ঠেলে দেন। এই ধাক্কা সামলে ওঠার আগেই, ম্যাচের ৭ম মিনিটে পেনাল্টি কর্নার থেকে অনবদ্য গোল করে আর্জেন্টিনার হয়ে ব্যবধান ২-০ করেন নিকোলাস ডেলা টোরি। শুরুতে পর পর জোড়া গোল খেয়ে ভারতীয় দলের রক্ষণভাগের দুর্বলতা প্রকট হয়ে ওঠে।

যদিও ম্যাচের ১০ম মিনিটে সুখজিৎ সিং একটি অনবদ্য ফিল্ড গোল করে ভারতকে ম্যাচে ফেরানোর মরিয়া চেষ্টা করেছিলেন, কিন্তু দল সেই ছন্দ ধরে রাখতে পুরোপুরি ব্যর্থ হয়। গোটা ম্যাচ জুড়েই ভারতীয় দলের ডিফেন্স অত্যন্ত ছন্নছাড়া ছিল। বারবার পাসিংয়ে ভুল এবং ভুল ট্যালের কারণে দলের বিপদ আরও বাড়ে। দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারে ভারতীয় খেলোয়াড়রা বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও, তা থেকে গোল তুলে নিতে চরম ব্যর্থ হন তাঁরা।

ম্যাচের ৩৪তম মিনিটে ভারত পর পর চারটি পেনাল্টি কর্নার পেলেও অধিনায়ক হরমনপ্রীত সিং তা থেকে গোল করতে ব্যর্থ হন। আর্জেন্টিনার মজবুত রক্ষণভাগ এবং ভারতীয় দলে যুগরাজের অনুপস্থিতির কারণে ভারত একটি সুযোগও কাজে লাগাতে পারেনি। এরপর যশদীপের একটি ফাউলের কারণে পেনাল্টি স্ট্রোক পায় আর্জেন্টিনা, যা থেকে খুব সহজেই গোল করে দলের ব্যবধান বাড়িয়ে দেন ডো মেনে। ভারতীয় গোলকিপার মোহিত বেশ কয়েকটি দারুণ সেভ করলেও শেষ রক্ষা করতে পারেননি।

ম্যাচের একদম শেষ ভাগে, অর্থাৎ চতুর্থ কোয়ার্টারে ভারতীয় দল মরিয়া হয়ে আক্রমণ শানায় এবং দুটি গোলও আদায় করে নেয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ৩-৫ ব্যবধানে ম্যাচটি হেরেই মাঠ ছাড়তে হয় ভারতকে। ভারতীয় হকি দলের এই হতাশাজনক পারফরম্যান্স এবং বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে আপনার কী মতামত? হারের মূল কারণ কী বলে মনে হয় আপনার? কমেন্ট করে আমাদের জানান।

Krishnangshuk Singha Roy
Krishnangshuk Singha Roy
দেশ ও রাজ্যের সমস্ত ক্রীড়া প্রতিযোগিতা ও সমসাময়িক সমস্ত Sports Beat এর দায়িত্বে। আমাদের Team এর সর্ব কনিষ্ঠ Member.

Related articles

spot_img

Recent articles

spot_img