Jio Prepaid Plan: জিও-র এক রিচার্জেই বাজিমাত! নিখরচায় মিলবে ১৮ মাস জেমিনি প্রো ও ক্যানভা
Jio Prepaid Plan: রিলায়েন্স জিও মানেই বরাবর গ্রাহকদের জন্য চমকপ্রদ এবং বাড়তি কিছু সুবিধা। এবার ডিজিটাল যুগের কনটেন্ট ক্রিয়েটরদের কথা বিশেষভাবে মাথায় রেখে সম্পূর্ণ বিনামূল্যে ১৮ মাসের জন্য জেমিনি প্রো এবং ক্যানভা প্রো লাইট সাবস্ক্রিপশন দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা। এখানেই শেষ নয়, এর পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে মিলবে জিওহটস্টার এবং বিশাল ধারণক্ষমতার জিওক্লাউড স্টোরেজ। নিশ্চয়ই ভাবছেন এত কিছু প্রিমিয়াম সুবিধা বিনামূল্যে কীভাবে পাওয়া সম্ভব? এর জন্য গ্রাহকদের শুধু একটি নির্দিষ্ট এবং আকর্ষণীয় প্রিপেইড প্যাক রিচার্জ করতে হবে।

জিও-র তরফ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের জন্য ২০০ দিনের বৈধতা সহ একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান বাজারে আনা হয়েছে। এই বিশেষ প্রিপেইড প্ল্যানটির খরচ নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২৫ টাকা। এই রিচার্জটি করলে গ্রাহকরা ২০০ দিনের জন্য প্রতিদিন ২.৫ জিবি করে হাই-স্পিড ডেটা ব্যবহারের সুবিধা পাবেন। তবে দৈনিক আড়াই জিবি ডেটার সীমা শেষ হয়ে গেলেই যে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, এমনটা একেবারেই নয়; সেক্ষেত্রে শুধু ইন্টারনেটের স্পিড কিছুটা কমে যাবে। এর পাশাপাশি থাকছে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি করে মেসেজ পাঠানোর সুবিধা।

শুধুমাত্র ডেটা বা কলিংয়েই থেমে থাকেনি জিও, বিনোদনের দিকটিও সম্পূর্ণ কভার করা হয়েছে এই প্ল্যানে। সাধারণ টেলিকম সুবিধার বাইরে গিয়ে গ্রাহকরা এই রিচার্জের সঙ্গে পেয়ে যাবেন জিওহটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন। এর ফলে ব্যবহারকারীরা নিজেদের স্মার্টফোনেই বিভিন্ন জনপ্রিয় হলিউডের ছবি, ট্রেন্ডিং ওয়েব সিরিজ এবং নামিদামি সব শো দেখার সুযোগ পাবেন। এর জন্য তাঁদের পকেট থেকে আলাদা করে আর কোনো অতিরিক্ত টাকা খরচ করতে হবে না।

আরও পড়ুন: Gyanesh Kumar: আইআইটি থেকে মুখ্য নির্বাচন কমিশনার! বিতর্কে মোড়া জ্ঞানেশের অজানা যাত্রাপথ
তবে এই নতুন রিচার্জ প্ল্যানটির সব থেকে বড় এবং মূল আকর্ষণ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের আওতায় গ্রাহকরা টানা ১৮ মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে জেমিনি প্রো ব্যবহারের সুযোগ পাবেন। অর্থাৎ যে সমস্ত ক্রিয়েটররা নিয়মিত ভিডিও তৈরি করেন বা এআই প্রযুক্তির সাহায্যে নতুন ধরনের কাজ করার কথা ভাবছেন, তাঁদের জন্য এই প্ল্যানটি একেবারে আদর্শ। এর ঠিক পাশাপশি গ্রাফিক্স এবং ডিজাইনের কাজ আরও সহজ করে তুলতে থাকছে টানা ১২ মাসের জন্য বিনামূল্যে ক্যানভা প্রো লাইট সাবস্ক্রিপশন।

সবশেষে যে বিষয়টি না বললেই নয়, তা হলো বিশাল স্টোরেজ সুবিধা। হাই-কোয়ালিটি ভিডিও বা ছবি রাখলে সাধারণত ফোনের মেমোরি খুব দ্রুত ভর্তি হয়ে যায়। সেই সমস্যার চিরস্থায়ী সমাধান হিসেবে জিও এই প্ল্যানের সঙ্গে দিচ্ছে ৫০০০ জিবি ক্লাউড স্টোরেজ। ফলে ক্রিয়েটররা নিজেদের ভারী ফাইল, ভিডিও এবং গুরুত্বপূর্ণ ডেটা খুব সহজেই সুরক্ষিত রাখতে পারবেন। এতগুলি প্রিমিয়াম সাবস্ক্রিপশন এবং দীর্ঘমেয়াদি সুবিধার কথা বিচার করলে, জিও গ্রাহকদের জন্য ২ হাজার ২৫ টাকার এই প্ল্যানটি সত্যিই অত্যন্ত লাভজনক একটি ডিল।




