Nigar Sultana: ভারতের কাছে এশিয়া কাপে লজ্জার হার, নিগারের নেতৃত্ব নিয়ে কড়া পর্যালোচনার পথে বাংলাদেশ

Published:

Nigar Sultana: ভারতের কাছে এশিয়া কাপে লজ্জার হার, নিগারের নেতৃত্ব নিয়ে কড়া পর্যালোচনার পথে বাংলাদেশ

DHAKA: উইমেন্স এশিয়া কাপে (Women’s Asia Cup) চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে শোচনীয় হারের পর চরম ডামাডোল বাংলাদেশ মহিলা ক্রিকেট দলে। ভারতের বিরুদ্ধে এমন হতাশাজনক পারফরম্যান্সের পর এবার সরাসরি বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানার (Nigar Sultana) নেতৃত্ব নিয়ে কড়া পর্যালোচনা শুরু করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি।

আরও পড়ুন: Imran Khan: ‘এটা রাজনীতি নয়, মানবিকতা’, কারাবন্দি ইমরান খানের সুচিকিৎসার দাবিতে এবার সোচ্চার ব্রায়ান লারা 

টুর্নামেন্টে শক্তিশালী ভারতীয় দলের বিরুদ্ধে যেভাবে বাংলাদেশ আত্মসমর্পণ করেছে, তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে দেশের ক্রিকেট মহলে। বিশেষ করে ব্যাটিং ব্যর্থতা এবং মাঠে অধিনায়কের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন খোদ বোর্ড কর্তারা। সূত্রের খবর, দলের এই টানা ব্যর্থতার কারণে নিগার সুলতানার ওপর থেকে ক্রমশ আস্থা হারাচ্ছে বিসিবি। টুর্নামেন্ট শেষে দেশে ফিরলেই তাঁর অধিনায়কত্ব নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement Andaman Vibes

শুধু নেতৃত্বই নয়, দলের কোচিং স্টাফ এবং অন্যান্য সদস্যদের পারফরম্যান্সও বোর্ডের আতসকাঁচের তলায় রয়েছে। আগামী দিনের গুরুত্বপূর্ণ সিরিজগুলোর কথা মাথায় রেখে দল পরিচালনায় বড় রদবদল আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে। তবে আপাতত সবার নজর নিগার সুলতানার দিকে, শেষ পর্যন্ত তাঁর কাঁধেই নেতৃত্বের ভার থাকে, নাকি নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়, সেটাই এখন দেখার।

Advertisement

Krishnangshuk Singha Roy
Krishnangshuk Singha Roy
দেশ ও রাজ্যের সমস্ত ক্রীড়া প্রতিযোগিতা ও সমসাময়িক সমস্ত Sports Beat এর দায়িত্বে। আমাদের Team এর সর্ব কনিষ্ঠ Member.

Related articles

spot_img

Recent articles

spot_img