পাকিস্তানে ফের অজ্ঞাত বন্দুকবাজের হানা! পেশোয়ারে গুলিতে খতম প্রাক্তন জঙ্গি কমান্ডার সৈয়দ আকবর

Published:

পাকিস্তানে একের পর এক জঙ্গি নেতা ও মোস্ট ওয়ান্টেড অপরাধীদের ওপর অজ্ঞাত বন্দুকবাজদের (Unknown Gunmen) হামলার ধারা অব্যাহত। এবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে অজ্ঞাতপরিচয় আততায়ীদের গুলিতে নিহত হল নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার-উল-ইসলাম’-এর প্রাক্তন শীর্ষ কমান্ডার সৈয়দ আকবর।

আরও পড়ুন: আন্তর্জাতিক অ্যাথলিটদের সহায়তা ও পুলিশে স্পোর্টস কোটা! ‘খেলো ইন্ডিয়া’ থেকে ১,০০০ কোটি আনার চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর 

স্থানীয় পুলিশ ও নিরাপত্তা সূত্রে জানা গেছে, পেশোয়ারের ইনকিলাব থানা এলাকার চোলি আসহাব বাবা রোডে সৈয়দ আকবরকে লক্ষ্য করে অতর্কিতে হামলা চালায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতীরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। গুলির শব্দে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন: 🚨 নেপালে ভয়াবহ হড়পা বান: লাইভ আপডেট 

উল্লেখ্য, সৈয়দ আকবর দীর্ঘদিন ধরে তিরা উপত্যকা (Tirah Valley) এলাকায় ‘আনসার-উল-ইসলাম’ সংগঠনের সক্রিয় কমান্ডার হিসেবে নানা নাশকতামূলক কার্যকলাপ পরিচালনা করত। ঘটনার পর পুলিশ এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই হামলার দায় এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী স্বীকার করেনি।

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img