আন্তর্জাতিক অ্যাথলিটদের সহায়তা ও পুলিশে স্পোর্টস কোটা! ‘খেলো ইন্ডিয়া’ থেকে ১,০০০ কোটি আনার চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

Published:

রাজ্যের ক্রীড়াক্ষেত্রের সার্বিক উন্নয়নে একগুচ্ছ বড় পদক্ষেপের কথা ঘোষণা করল রাজ্য সরকার। আন্তর্জাতিক প্রতিযোগিতায় যোগ্যতা অর্জনকারী অ্যাথলিটদের এবার থেকে শুরু থেকেই আর্থিক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি, পুলিশ-সহ সরকারি ডিসিপ্লিনড সেক্টরে স্পোর্টস কোটা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং রাজ্যে প্রবর্তন করা হচ্ছে ‘অটল খেলরত্ন খেল সম্মান’।

আরও পড়ুন: বিশ্বকাপে পঞ্চম স্থানেই সন্তুষ্ট কর্তারা! মহিলা হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা হকি ইন্ডিয়ার, উঠছে প্রশ্ন 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এ খেলাধুলার প্রসারের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশের স্পোর্টস মডেলের প্রশংসা করেন। বিশ্ব যোগ দিবসে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয়র সঙ্গে আলোচনার পর, রাজ্যের জন্য ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পের বরাদ্দ আনতে ক্রীড়ামন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ডাঃ ইন্দ্রনীল খাঁ ও প্রধান সচিব অবনীন্দ্র সিনা আইএএস-কে সোমবার দিল্লি পাঠানো হচ্ছে। কেন্দ্র থেকে প্রাথমিক ভাবে ১০০ কোটি টাকার প্রতিশ্রুতি মিললেও, মুখ্যমন্ত্রী তাঁদের আরও বেশি করে ডিপিআর (DPR) নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট জানান, উপযুক্ত ডিপিআর জমা দিয়ে দিল্লি থেকে ১,০০০ কোটি টাকা আনতে হলেও সেই দায়িত্ব তিনি নিজে নেবেন।

আরও পড়ুন: টেস্ট দলে সুযোগ পেতে কী করতে হবে তরুণ সূর্যবংশীকে? নতুন শেহওয়াগ হওয়ার আগে মিলল বড় পরামর্শসূর্যবংশীকে? নতুন শেহওয়াগ হওয়ার আগে মিলল বড় পরামর্শ 

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুলা চৌধুরী, জ্যোতির্ময়ী শিকদার, পৌলমী ঘটক, সোমা বিশ্বাস, শান্তি দাস, মহম্মদ আলি কামাল, দিব্যেন্দু বড়ুয়া, আইএফএ সভাপতি কল্যাণ চৌবে এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা ‘সাই’-এর আধিকারিকেরা। বক্তব্য শেষে ময়দানের বড় ক্লাবগুলি পরিদর্শনের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, “আমাদের সবাইকে নিয়ে আমরা চলব, কারণ আমার বাড়িতে দু’রকমেরই আছে। আমি নিজে মোহনবাগান, আমার মা ইস্টবেঙ্গল।”

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img