Rejinagar By Election: এবার ‘লাল’ টার্গেটে রেজিনগর! কারও সঙ্গে জোট নয়, একাই প্রার্থী দিচ্ছে সিপিএম

Published:

Rejinagar By Election: এবার ‘লাল’ টার্গেটে রেজিনগর! কারও সঙ্গে জোট নয়, একাই প্রার্থী দিচ্ছে সিপিএম

MURSHIDABAD: পুজোর মরশুমের মুখেই রাজ্য রাজনীতিতে বেজে উঠল নির্বাচনী দামামা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের পাশাপাশি মুর্শিদাবাদের বহুল চর্চিত রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের (Rejinagar By Election) দিনক্ষণ চূড়ান্ত করল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের জারি করা নির্দেশিকা অনুযায়ী, আগামী ৬ অক্টোবর একযোগে এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে এবং ৯ অক্টোবর ভোটের ফলাফল প্রকাশ পাবে। ৯ সেপ্টেম্বর থেকেই আনুষ্ঠানিকভাবে এই উপনির্বাচনের গেজেট বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

আরও পড়ুন: Nandigram By Election Mamata Banerjee: নন্দীগ্রামে প্রার্থী হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বে না ঋতব্রত শিবির, প্রতীক যুদ্ধে নয়া মোড়

রেজিনগর আসনে উপনির্বাচনের পটভূমি তৈরি হয়েছিল সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণের হাত ধরে। ২০২৬-এর সাধারণ বিধানসভা নির্বাচনে ‘আম জনতা উন্নয়ন পার্টি’র সর্বভারতীয় চেয়ারম্যান হুমায়ুন কবীর একাই মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর— দু’টি কেন্দ্র থেকেই দলের ‘বাঁশি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। পরবর্তীতে তিনি নওদার বিধায়ক পদ বজায় রেখে রেজিনগর থেকে ইস্তফা দেওয়ায় আসনটি শূন্য হয়ে পড়ে।

Advertisement Andaman Vibes

 

আসন ফাঁকা হতেই নিজের রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হুমায়ুন কবীর। রেজিনগরের উপনির্বাচনে এবার ‘বাঁশি’ প্রতীকে প্রার্থী হিসেবে লড়াইয়ের ময়দানে নামছেন তাঁর ছেলে গোলাম নবী আজাদ রবিন। দেওয়াল দখল করে তাঁর সমর্থনে জোরকদমে প্রচারও শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: Nandigram By Election: শুভেন্দুর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথের মা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী? তুঙ্গে জল্পনা 

তবে বাবার ছেড়ে যাওয়া দুর্গ ধরে রাখা রবিনের পক্ষে খুব একটা সহজ হবে না। কারণ বড় চমক দিয়ে রেজিনগরে একক শক্তিতে লড়াইয়ের বার্তা দিয়েছে বাম শিবির। ডোমকলের সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা স্পষ্ট জানিয়েছেন, “ওই আসনে আমাদের দল প্রার্থী দেবে। খুব শীঘ্রই আমরা প্রার্থীর নাম ঘোষণা করব। কোনও দলের সঙ্গে জোট করে নয়, আমরা একাই লড়াই করব।” ফলে রেজিনগরের রাজনৈতিক ময়দান বিজেপি, কংগ্রেস, আম জনতা উন্নয়ন পার্টি এবং সিপিএমের মধ্যে এক তীব্র চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতার দিকে এগোচ্ছে।

Advertisement

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img