Rekha Patra: ‘বিচার না পেলে দেখে নেব’, সন্দেশখালিতে পুলিশের কলার ধরে চরম হুমকি বিজেপি বিধায়ক রেখা পাত্রের

Published:

Rekha Patra: ‘বিচার না পেলে দেখে নেব’, সন্দেশখালিতে পুলিশের কলার ধরে চরম হুমকি বিজেপি বিধায়ক রেখা পাত্রের

SANDESHKHALI: সন্দেশখালিতে জমি নিয়ে শরিকি বিবাদে জড়িয়ে এবার খাস পুলিশ আধিকারিকের গায়ে হাত তোলা এবং চরম হুমকি দেওয়ার অভিযোগ উঠল হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের (Rekha Patra) বিরুদ্ধে। অভিযোগ, সন্দেশখালি থানার সাব-ইনস্পেক্টর শাহজামান তরফদারকে ধাক্কা দেওয়ার পাশাপাশি তাঁর জামার কলার ধরে প্রকাশ্যেই শাসিয়েছেন রেখা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর তরজা।

Advertisement

জানা গিয়েছে সন্দেশখালিতে একটি শরিকি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সেখানে উপস্থিত বিজেপি বিধায়ক রেখা পাত্রের সঙ্গে পুলিশের তীব্র বচসা বেধে যায়। তর্কাতর্কির এক পর্যায়ে তিনি ওই সাব-ইনস্পেক্টরের জামার কলার চেপে ধরেন এবং ‘কী করবি? কী করবি?’ বলে হুঙ্কার ছাড়েন। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রেখা পাত্র প্রকাশ্যেই হুমকি দেন, “আমার যদি বিচার না পাই, তাহলে আমি দেখে নেব!”

আরও পড়ুন: Hooghly Politics: বিজেপির মঞ্চে হাওড়া-হুগলির কুখ্যাত ত্রাস রমেশ মাহাতো! অস্বস্তিতে গেরুয়া শিবির, কটাক্ষ তৃণমূলের 

এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের গায়ে হাত তোলা এবং প্রকাশ্য রাস্তায় হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠায় তৃণমূল কংগ্রেস বিজেপিকে তীব্র আক্রমণ করেছে। যদিও রেখা পাত্র তাঁর অবস্থানে অনড়। তাঁর দাবি, “অন্যায়ের প্রতিবাদ করতে দলে এসেছিলাম, এখনও যদি বিচার না পাই, তাহলে তো প্রতিবাদ করতেই হবে।” তিনি অভিযোগ করেন যে, পুলিশ অন্যায়ভাবে সাধারণ মানুষের ওপর অত্যাচার করছিল, আর তারই প্রতিবাদ করতে গিয়ে তিনি এই কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

Advertisement Andaman Vibes

 

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img