Srijala Guha: ‘আমি সম্মান বেচতে আসিনি!’ বিগ বসে জামাকাপড় ফেলা নিয়ে রাজবীরকে চরম হুঁশিয়ারি সৃজলার

Published:

Srijala Guha: ‘আমি সম্মান বেচতে আসিনি!’ বিগ বসে জামাকাপড় ফেলা নিয়ে রাজবীরকে চরম হুঁশিয়ারি সৃজলার

KOLKATA: ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)-র ঘরে রোজই নিত্যনতুন ড্রামা ও বিতর্ক লেগেই রয়েছে। আর এবার বাথরুমের মধ্যে জামাকাপড় ফেলাকে কেন্দ্র করে চরম তুলকালাম বাঁধল সৃজলা গুহ (Srijala Guha) এবং রাজবীর দের (Rajveer Dey) মধ্যে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, রাজবীরকে রীতিমতো কড়া ভাষায় হুঁশিয়ারি দিতে শোনা যায় সৃজলাকে।Advertisement

জানা গিয়েছে, বাথরুমে জামাকাপড় অগোছালো অবস্থায় ফেলে রাখা নিয়েই মূলত বচসার সূত্রপাত। রাজবীরের এই আচরণের তীব্র প্রতিবাদ করেন সৃজলা। দুজনের মধ্যে বাদানুবাদ চরম আকার ধারণ করলে সৃজলা স্পষ্ট হুঙ্কার দিয়ে রাজবীরকে বলেন, “আমি এখানে আমার সম্মান বেচতে আসিনি!” সৃজলার এই কড়া ও মারমুখী মেজাজ দেখে হতবাক হয়ে যান বিগ বসের ঘরের অন্যান্য প্রতিযোগীরাও।

আরও পড়ুন: Jeetu Kamal: ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে বিগ বসে আজ জিতু কমল, পা রাখতেই সতর্ক করলেন সঞ্চালক সৌরভ 

ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে বিগ বসের ঘরে আসার পর থেকেই নানা কারণে বিতর্কে জড়াচ্ছেন রাজবীর। এর আগে অন্যান্য সদস্যদের সঙ্গেও তাঁর একাধিকবার ঝামেলা হয়েছে। কিন্তু এবার সৃজলা যেভাবে তাঁকে সপাট জবাব দিয়েছেন, তাতে কার্যত কোণঠাসা হয়ে পড়েন রাজবীর। পরিস্থিতি ঠান্ডা করতে শেষমেশ রাজবীরকেই বাধ্য হয়ে মেজাজ নামাতে হয়। তবে বিগ বসের ঘরে সৃজলা ও রাজবীরের এই সংঘাত আগামী দিনে ঘরের সমীকরণে আরও কোনো বড়সড় বদল আনে কি না, সেটাই এখন দেখার।

Advertisement Andaman Vibes

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img