Tapas Roy BJP: ‘রাজনীতিতে ভেসে থাকতে হচ্ছে…’, বিজেপির নতুন কমিটিতে জায়গা পেয়েই তাৎপর্যপূর্ণ মন্তব্য তাপস রায়ের

Published:

Tapas Roy BJP: ‘রাজনীতিতে ভেসে থাকতে হচ্ছে…’, বিজেপির নতুন কমিটিতে জায়গা পেয়েই তাৎপর্যপূর্ণ মন্তব্য তাপস রায়ের

KOLKATA: বঙ্গ বিজেপির নতুন রাজ্য কার্যনির্বাহী কমিটি গঠন হওয়ার পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ২৬৩ জনের এই মেগা কমিটিতে উত্তর কলকাতা থেকে জায়গা পেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা হেভিওয়েট নেতা তাপস রায়। আর এই নতুন কমিটিতে নিজের জায়গা নিশ্চিত হওয়ার পরেই তাঁর মুখে শোনা গেল এক তাৎপর্যপূর্ণ মন্তব্য, যা ঘিরে দলের অন্দরে ও বাইরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: CM Suvendu Adhikari: ‘গেরুয়ার অপমান সহ্য করব না’, যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর 

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাপস রায় বলেন, “রাজনীতিতে ভেসে থাকতে হচ্ছে। আর কিছু বলতে চাই না। কী ঘটে দেখা যাক না।” তাঁর এই ‘ভেসে থাকা’র মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। দলের অন্দরের বদলে যাওয়া সমীকরণ নাকি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি— ঠিক কী কারণে তাঁর গলায় এমন আক্ষেপের সুর, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement Andaman Vibes

তবে দলীয় শৃঙ্খলার কথা মনে করিয়ে দিয়ে তাপস রায় নিজেকে দলের একনিষ্ঠ কর্মী হিসেবেই তুলে ধরেছেন। তিনি স্পষ্ট জানান, “আমি বিজেপির কর্মী। আমাকে দল যেমন চালাবে, আমি তেমন চলব। আমি দলের ঊর্ধ্বে নই। নিজেকে কখনও, কোনও দিন সেটা ভাবিনি। আজও ভাবছি না। আগামী দিনেও ভাবব না।”

Ad

দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, “আমাকে দল যখন যখন যে দায়িত্ব দিয়েছে, সেটাকে সুচারু রূপে পালন করেছি। আগামী দিনেও পালন করব। দল যে গাইডলাইন দেবে আমাকে, আমি সেটাই পালন করব।” একদিকে দলতন্ত্রের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ, অন্যদিকে ‘রাজনীতিতে ভেসে থাকা’র মতো ইঙ্গিতপূর্ণ মন্তব্য— সব মিলিয়ে তাপস রায়ের এই প্রতিক্রিয়া রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Advertisement

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img