Uttam Kumar Commemorative Coin: মহানায়কের জন্মশতবর্ষে মোদি সরকারের শ্রদ্ধার্ঘ্য, ১০০ টাকার খাঁটি রুপোর স্মারক মুদ্রা আনছে কেন্দ্র

Published:

Uttam Kumar Commemorative Coin: মহানায়কের জন্মশতবর্ষে মোদি সরকারের শ্রদ্ধার্ঘ্য, ১০০ টাকার খাঁটি রুপোর স্মারক মুদ্রা আনছে কেন্দ্র

NEW DELHI: বাংলা ও বাঙালির মনন-সংস্কৃতির অবিসংবাদিত ‘মহানায়ক’ উত্তম কুমারের (Uttam Kumar) জন্মশতবর্ষে এক নজিরবিহীন শ্রদ্ধার্ঘ্য জানাতে চলেছে কেন্দ্রীয় সরকার। ভারতীয় সিনেমার এই চিরন্তন ‘ম্যাটিনি আইডল’-এর প্রতি সম্মান জানিয়ে ১০০ টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা (Uttam Kumar Commemorative Coin) প্রকাশ করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

আরও পড়ুন: PM Modi Rally Security Breach: মোদির সভাস্থলে পিস্তল-সহ আটক যুবক! সেনা আধিকারিক পরিচয়ে ভিভিআইপি জোনে ঢোকার চেষ্টায় চাঞ্চল্য 

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতেই এই বিশেষ পদক্ষেপ। সরকারের তরফে জানানো হয়েছে, এই ১০০ টাকার স্মারক মুদ্রার মূল আকর্ষণ হলো এটি তৈরি হবে ৯৯.৯ শতাংশ খাঁটি রুপো দিয়ে। মুদ্রাটির ব্যাস হবে ৪৪ মিলিমিটার এবং এর একদিকে খচিত থাকবে স্বয়ং উত্তম কুমারের প্রতিকৃতি।

Advertisement Andaman Vibes

বাঙালি সংস্কৃতিতে উত্তম কুমার কেবল একজন অভিনেতা নন, তিনি এক চিরকালীন আবেগ। তাঁর ভুবনভোলানো হাসি, সাবলীল অঙ্গভঙ্গি এবং অসামান্য অভিনয় আজও প্রতিটি বাঙালির হৃদয়ে অমলিন। হিন্দি সিনেমার জগতেও ‘অমানুষ’, ‘আনন্দ আশ্রম’ কিংবা ‘কিতাব’-এর মতো ছবির মাধ্যমে তিনি নিজের অভিনয় দক্ষতার অমোঘ ছাপ রেখে গিয়েছিলেন।

আরও পড়ুন: Krishnendu Narayan Choudhury: ‘যেমন বৃষ্টি হবে তেমন ছাতা ধরব!’, পুরভোটের মুখে তৃণমূল ছাড়ার ইঙ্গিত ইংরেজবাজারের পুরপ্রধানের 

উল্লেখ্য, সম্প্রতি নিজের ‘মন কি বাত’ অনুষ্ঠানেও মহানায়কের স্মৃতিচারণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছিলেন, “অভিনয় জগতে উত্তম কুমারের অবদান সিনেপ্রেমীরা কখনও ভুলবেন না। অনেকেই বলেন, সত্যজিৎ রায়ের ‘নায়ক’ সিনেমাকে তাঁর অভিনয়ই এতটা উচ্চতায় পৌঁছে দিয়েছিল। সত্যজিৎ রায় নিজেও মনে করতেন যে অভিনয় দক্ষতার সঙ্গে উত্তম কুমারের গভীরতাই তাঁকে এত বড় মাপের শিল্পী করে তুলেছে।” এর আগে ৩ সেপ্টেম্বর মহানায়কের জন্মদিনে ‘সপ্তপদী’র স্মৃতির কথা উল্লেখ করেও শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার তাঁর জন্মশতবর্ষে ১০০ টাকার রুপোর স্মারক মুদ্রা প্রকাশের সিদ্ধান্ত নিঃসন্দেহে আপামর বাঙালির কাছে এক পরম গর্বের প্রাপ্তি।

Ad

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img