PM Modi Rally Security Breach: মোদির সভাস্থলে পিস্তল-সহ আটক যুবক! সেনা আধিকারিক পরিচয়ে ভিভিআইপি জোনে ঢোকার চেষ্টায় চাঞ্চল্য

Published:

PM Modi Rally Security Breach: মোদির সভাস্থলে পিস্তল-সহ আটক যুবক! সেনা আধিকারিক পরিচয়ে ভিভিআইপি জোনে ঢোকার চেষ্টায় চাঞ্চল্য

NEW DELHI: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সভাস্থলে বড়সড় নিরাপত্তা-লঙ্ঘনের চেষ্টার অভিযোগ। সেনা আধিকারিকের ভুয়ো পরিচয় দিয়ে, পিস্তল-সহ ভিভিআইপি (VVIP) জোনে ঢোকার চেষ্টাকালে এক যুবককে আটক করল নিরাপত্তারক্ষীরা। প্রধানমন্ত্রীর মতো ভিভিআইপি ব্যক্তিত্বের সভাস্থলে কীভাবে ওই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশের সাহস পেল, তা নিয়ে চরম শোরগোল শুরু হয়েছে।

আরও পড়ুন: Biswajit Chakraborty on Beef Controversy: ‘আমার টাকা, আমার পেট! কী খাব ঠিক করবে অন্য কেউ?’ ট্রোলের মুখে বিস্ফোরক বিশ্বজিৎ চক্রবর্তী 

প্রাথমিক পুলিশ ও প্রশাসনিক সূত্রে খবর, প্রধানমন্ত্রীর সভাস্থলে স্বভাবতই নিরাপত্তার কড়া বন্দোবস্ত ছিল। স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG) এবং স্থানীয় পুলিশের কড়া পাহারার মাঝেই ওই যুবক ভিভিআইপি জোনের দিকে এগোনোর চেষ্টা করে। বাধা দিলে সে নিজেকে সেনাবাহিনীর এক আধিকারিক বলে পরিচয় দেয়। কিন্তু তার হাবভাব ও গতিবিধিতে সন্দেহ হওয়ায় নিরাপত্তারক্ষীরা তাকে আটকান। এরপর তল্লাশি চালাতেই ওই যুবকের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে তাকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

Advertisement Andaman Vibes

কী উদ্দেশ্যে ওই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে প্রধানমন্ত্রীর সভাস্থলে এসেছিল? সে কি সত্যিই কোনও বড়সড় নাশকতার ছক কষছিল, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য লুকিয়ে রয়েছে? তা জানতে ধৃত যুবককে কড়া জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দা ও পুলিশ আধিকারিকরা। তার আসল পরিচয় যাচাই করার পাশাপাশি, সে এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: CM Helicopter <: কালিম্পঙে মুখ্যমন্ত্রীর কপ্টার-বিভ্রাট! অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন শুভেন্দু অধিকারী

খোদ প্রধানমন্ত্রীর নিরাপত্তাবলয় ভেদ করার এই চেষ্টার ঘটনা প্রকাশ্যে আসতেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পুরো ঘটনাটি নিয়ে ইতিমধ্যে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে বলে খবর।

Ad

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img