West Bengal Government: কার্তিক মহারাজের নেতৃত্বে রাস্তার নাম বদলের উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য সরকার

Published:

West Bengal Government: কার্তিক মহারাজের নেতৃত্বে রাস্তার নাম বদলের উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য সরকার

KOLKATA: পশ্চিমবঙ্গের রাস্তা, সেতু, অ্যাভিনিউ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জনসাধারণের ব্যবহারের জায়গার নামকরণ বা নাম পরিবর্তনের প্রস্তাব নির্দিষ্ট পদ্ধতিতে পর্যালোচনা করার জন্য রাজ্যস্তরে একটি উচ্চপর্যায়ের পরামর্শদাতা কমিটি গঠন করল রাজ্য সরকার। শুক্রবার এই মর্মে নির্দেশিকা জারি করেছেন মুখ্যসচিব। ১০ সদস্যের এই কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত স্বামী প্রদীপ্তানন্দ, যিনি কার্তিক মহারাজ নামেই সমধিক পরিচিত।

আরও পড়ুন: Mamata Banerjee: শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে কাটল না জট, মামলা ফের সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠাল ডিভিশন বেঞ্চ 

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন প্রবীণ রাজনীতিক তথাগত রায়, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত, ড. বিষ্ণুপদ দত্ত এবং স্বরাষ্ট্র, তথ্য ও সংস্কৃতি, পূর্ত দপ্তরের সচিব ও কলকাতা পুরসভার কমিশনার। নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তরের যুগ্মসচিব পদমর্যাদার কোনও আধিকারিক এই কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

Advertisement Andaman Vibes

সরকারি নির্দেশিকা অনুযায়ী, বিভিন্ন সরকারি দপ্তর, পুরসভা, স্থানীয় প্রশাসন এবং অনুমোদিত সংস্থার কাছ থেকে আসা নামকরণ বা নাম পরিবর্তনের প্রস্তাবগুলি বিশদে খতিয়ে দেখবে এই কমিটি। প্রস্তাবিত নামের ঐতিহাসিক, সাংস্কৃতিক, সামাজিক ও ঐতিহ্যগত গুরুত্ব বিবেচনা করে রাজ্যের কাছে চূড়ান্ত যুক্তিসঙ্গত সুপারিশ পেশ করবেন কমিটির সদস্যরা। প্রয়োজনে পুরনো ঐতিহাসিক নাম ফিরিয়ে আনার ক্ষেত্রেও এই কমিটির মতামত নেওয়া হবে।

আরও পড়ুন: CM Suvendu Adhikari: মোদি-পুতিন-জিনপিংদের সঙ্গে নৈশভোজে শুভেন্দু, ব্রিকস সম্মেলনের পরই আম্বানি বৈঠকের জল্পনা 

Advertisement

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img