Durga Puja 2026 Guidelines: অষ্টমীতে বন্ধ মদের দোকান! বিসর্জনের শেষ দিন ও থিম নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Published:

Durga Puja 2026 Guidelines: অষ্টমীতে বন্ধ মদের দোকান! বিসর্জনের শেষ দিন ও থিম নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

KOLKATA: দুর্গাপুজোর আয়োজনে বড়সড় রদবদল! রাজ্যে প্রথম বিজেপি সরকারের তরফে দুর্গাপুজো নিয়ে একাধিক নতুন নির্দেশিকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্য সরকারের নতুন নির্দেশ অনুযায়ী, এবার দুর্গাপুজোর মহাষ্টমীর দিন রাজ্যজুড়ে সমস্ত মদের দোকান, বার ও পানশালা সম্পূর্ণ বন্ধ থাকবে। এমনকি বাড়িতেও মদ বিক্রি করা যাবে না বলে সাফ জানানো হয়েছে।

আরও পড়ুন: Bihar Viral Video: গাড়ি চুরির ভয়! ক্রেন দিয়ে আস্ত চারচাকা সোজা বাড়ির ছাদে তুললেন বিহারের ব্যক্তি, হতবাক নেটদুনিয়া 

বিগত সরকারের আমলে সাধারণত দশমীর দিন মদের দোকান বন্ধ থাকত। তবে এবার অষ্টমীতে ‘ড্রাই ডে’ (Dry Day) ঘোষণা করা হলেও, দশমীতে মদ বিক্রি বন্ধ থাকবে কি না, তা নিয়ে এখনও সরকারের তরফে কিছু স্পষ্ট করা হয়নি।

Advertisement

শুধু মদের দোকান বন্ধ রাখাই নয়, পুজোকে কেন্দ্র করে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা ও আবেদন জানিয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ২৫ অক্টোবর লক্ষ্মীপুজো। তাই তার আগের দিন, অর্থাৎ ২৪ অক্টোবরের মধ্যেই দুর্গাপ্রতিমা বিসর্জনের (Idol Immersion) সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে। পুজো কমিটিগুলিকে এই বিষয়ে পূর্ণ সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে।

Advertisement Andaman Vibes

 

পুজোর ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখার বিষয়েও কড়া বার্তা দিয়েছে নবান্ন। সরকারের তরফে পুজো উদ্যোক্তাদের কাছে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিমা, প্যান্ডেল, থিম বা আলোকসজ্জায় এমন কোনও বিষয় রাখা যাবে না, যা দুর্গাপুজোর আবহমানকালের ধর্মীয় বা সাংস্কৃতিক ঐতিহ্যে আঘাত হানে। এছাড়া, প্রতিবছরের মতো এবারও পুজো ও বিসর্জনে ডিজে ব্যবহারের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি থাকছে। প্রশাসন চাইছে, সমস্ত নিয়ম মেনে সুষ্ঠু ও শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন হোক বাঙালির শ্রেষ্ঠ উৎসব।

Ad

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img