Food Safety India: বাসি-পচা খাবার খাইয়ে মৃত্যু হলে ১০ লক্ষ টাকা জরিমানা ও যাবজ্জীবন জেল, জানুন গ্রাহকদের আইনি অধিকার

Published:

Food Safety India: বাসি-পচা খাবার খাইয়ে মৃত্যু হলে ১০ লক্ষ টাকা জরিমানা ও যাবজ্জীবন জেল, জানুন গ্রাহকদের আইনি অধিকার

KOLKATA: দিকে দিকে উদ্ধার হচ্ছে পচা মাংস, মেয়াদোত্তীর্ণ পনির এবং বিষাক্ত রং মেশানো মিষ্টি। অজান্তেই এই ধরনের অস্বাস্থ্যকর খাবার খেয়ে মারাত্মক রোগব্যাধি, এমনকি ক্যানসারের মতো মারণরোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। তবে আপনি কি জানেন, বাসি-পচা খাবার খেয়ে শারীরিক ক্ষতি হলে আপনি অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করে আইনি পথে ক্ষতিপূরণ দাবি করতে পারেন?

আরও পড়ুন: KMC Food Safety Raid: মাংসে ছত্রাক, বিরিয়ানিতে দেওয়ালের রং! নিজামস-সহ কলকাতার ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড পুরসভার 

আইনজীবী আশিস চৌধুরী জানিয়েছেন, ২০০৬ সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট (Food Safety and Standards Act) অনুযায়ী, কোনও জায়গায় পচা বা ভেজাল খাবার পরিবেশন করা হলে অভিযুক্তের ১ থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং ৬ মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এছাড়াও, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট অনুসারে উপভোক্তারা সরাসরি ‘সেন্ট্রাল কনজিউমার হেল্পলাইন’-এ অভিযোগ জানাতে পারেন।

Advertisement Andaman Vibes

অন্যদিকে, আইনজীবী অরিন্দম দাস জানান, ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita) অনুযায়ী এই ধরনের অপরাধে সাধারণ এফআইআর করা যায়। কেউ যদি ভেজাল বা বিষাক্ত খাবার খেয়ে মারা যান, তবে অপরাধীর ৭ বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাবাস এবং ১০ লক্ষ টাকা জরিমানা হতে পারে। গুরুতর অসুস্থতার ক্ষেত্রে ৬ বছরের জেল ও ৬ লক্ষ টাকা জরিমানা এবং ছোটখাটো ক্ষতির জন্য ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

আরও পড়ুন: Bagbazar Sarbojanin Durga Puja: মহালয়ার আগে ফাঁকা মাঠ! কমিটি-দ্বন্দ্বে চরম অনিশ্চয়তায় বাগবাজার সার্বজনীনের পুজো 

চিকিৎসকদের মতে, বিষাক্ত রাসায়নিক পেটে গেলে ক্যানসারের মতো মারাত্মক রোগ হতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে দেশে ক্যানসার আক্রান্তের সংখ্যা ছিল ১৪ লক্ষ, যা ২০২৫ সালের মধ্যে আরও ১০ শতাংশ বাড়তে পারে। এছাড়াও, ২০২৪ সালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর গবেষণায় উঠে এসেছে যে, ভারতীয়দের ৫৬ শতাংশ শারীরিক অসুস্থতার মূলে রয়েছে এই অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যেস। তাই খাবার কেনার আগে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Ad

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img