Team India: এশিয়া কাপ জিতেও মহসিন নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত! আসল কারণ জানাল বিসিসিআই
DUBAI: মহিলাদের এশিয়া কাপের (Women’s Asia Cup 2026) ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে অষ্টমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু দুবাইয়ের স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হওয়ার পরেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) সভাপতি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রধান মহসিন নকভির (Mohsin Naqvi) হাত থেকে ট্রফি নিতে সরাসরি অস্বীকার করল হরমনপ্রীত কউরের দল। আর এই ঘটনার পর থেকেই বিশ্ব ক্রিকেটে জোর শোরগোল পড়ে গিয়েছে। এবার ভারতীয় দলের এই কড়া অবস্থানের আসল কারণ খোলসা করলেন বিসিসিআই (BCCI) সচিব দেবজিৎ শইকিয়া (Devajit Saikia)।

ম্যাচ শেষে বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া জানান, ভারতের এই সিদ্ধান্ত মূলত গত বছর ছেলেদের দলের নেওয়া অবস্থানকে সমর্থন করেই নেওয়া হয়েছে। গত বছর এপ্রিল মাসে পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতীয় পুরুষ দলও নকভির হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিতে অস্বীকার করেছিল। দেবজিৎ বলেন, “মহসিন নকভি পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী, যিনি আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন। দেশের মানুষের আবেগ এবং সম্মানের কথা মাথায় রেখেই এমন এক ব্যক্তির হাত থেকে ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। ছেলেদের দলের নেওয়া সিদ্ধান্তকে সম্মান জানিয়েই প্রমীলা বাহিনীও এই পথে হেঁটেছে।”
আরও পড়ুন: Nigar Sultana: ভারতের কাছে এশিয়া কাপে লজ্জার হার, নিগারের নেতৃত্ব নিয়ে কড়া পর্যালোচনার পথে বাংলাদেশ
এদিন ট্রফি বিতরণী মঞ্চ বয়কট করলেও, মাঠের একপাশে নিজেদের মতো করে সেলিব্রেশন ও মেডেল প্রদান অনুষ্ঠান সারে ভারত। সেখানে উপস্থিত ছিলেন কোচ অমল মজুমদার থেকে শুরু করে বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা এবং সচিব দেবজিৎ শইকিয়া। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, তারা আগেই এসিসি-কে জানিয়েছিল যাতে ট্রফিটি এসিসির ডেপুটি চেয়ারম্যানের হাত দিয়ে দেওয়া হয়, কিন্তু তা মানা হয়নি। তাই দেশের ভাবাবেগ ও সম্মানের স্বার্থেই ট্রফি না নেওয়ার এই জোরালো সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।




