Calcutta High Court Chief Justice: কলকাতা হাই কোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভিঠালরাও ঘুগে
KOLKATA: কলকাতা হাই কোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে। বুধবার সকালে আয়োজিত এক বিশেষ শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার স্পিকার, রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়ক। এছাড়াও বিভিন্ন হাই কোর্টের বর্তমান ও প্রাক্তন বিচারপতিরাও এদিনের অনুষ্ঠানে যোগ দেন।
দীর্ঘদিন ধরেই কলকাতা হাই কোর্ট ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অধীনে চলছিল। স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের দাবি ওঠার পর সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগের নাম সুপারিশ করে। পরবর্তী সময়ে রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনের পর তাঁর এই নিয়োগের পথ পরিষ্কার হয়।

১৯৯০ সালে আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করেন রবীন্দ্র ভিঠালরাও ঘুগে। দীর্ঘ আইনি কেরিয়ারে প্রায় দুই হাজারের বেশি মামলায় সওয়াল করেছেন তিনি। শুধুমাত্র শ্রমিক সংগঠন নয়, পাশাপাশি বিভিন্ন শিল্প সংস্থা ও বহুজাতিক প্রতিষ্ঠানের হয়েও মামলা লড়েছেন তিনি। আইনজীবী হিসেবে সফল হওয়ার পাশাপাশি বিচারপতি হিসেবেও তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

দীর্ঘদিন পর কলকাতা হাই কোর্টে স্থায়ী প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণ করায় স্বভাবতই আশাবাদী আইনি মহল। আইনজীবীদের মতে, স্থায়ী প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ায় এবার থেকে কলকাতা হাই কোর্টের প্রশাসনিক ও বিচার সংক্রান্ত কাজে আরও গতি আসতে পারে।Calcutta High Court Chief Justice: কলকাতা হাই কোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভিঠালরাও ঘুগে
KOLKATA: কলকাতা হাই কোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে। বুধবার সকালে আয়োজিত এক বিশেষ শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার স্পিকার, রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়ক। এছাড়াও বিভিন্ন হাই কোর্টের বর্তমান ও প্রাক্তন বিচারপতিরাও এদিনের অনুষ্ঠানে যোগ দেন।

দীর্ঘদিন ধরেই কলকাতা হাই কোর্ট ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অধীনে চলছিল। স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের দাবি ওঠার পর সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগের নাম সুপারিশ করে। পরবর্তী সময়ে রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনের পর তাঁর এই নিয়োগের পথ পরিষ্কার হয়।
১৯৯০ সালে আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করেন রবীন্দ্র ভিঠালরাও ঘুগে। দীর্ঘ আইনি কেরিয়ারে প্রায় দুই হাজারের বেশি মামলায় সওয়াল করেছেন তিনি। শুধুমাত্র শ্রমিক সংগঠন নয়, পাশাপাশি বিভিন্ন শিল্প সংস্থা ও বহুজাতিক প্রতিষ্ঠানের হয়েও মামলা লড়েছেন তিনি। আইনজীবী হিসেবে সফল হওয়ার পাশাপাশি বিচারপতি হিসেবেও তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

দীর্ঘদিন পর কলকাতা হাই কোর্টে স্থায়ী প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণ করায় স্বভাবতই আশাবাদী আইনি মহল। আইনজীবীদের মতে, স্থায়ী প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ায় এবার থেকে কলকাতা হাই কোর্টের প্রশাসনিক ও বিচার সংক্রান্ত কাজে আরও গতি আসতে পারে।