CM Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস নিয়ে এত জ্ঞান…’, নয়া বিল পেশ করে বামেদের তোপ মুখ্যমন্ত্রীর

Published:

CM Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস নিয়ে এত জ্ঞান…’, নয়া বিল পেশ করে বামেদের তোপ মুখ্যমন্ত্রীর

KOLKATA: বাম আমলে হওয়া চাকরি থেকে শুরু করে পার্টি অফিস— একের পর এক ইস্যুতে বামেদের বিদ্ধ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার বিধানসভার বিশেষ অধিবেশনে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ পেশ করে নয়া বদলি আইনের কথা তুলে ধরেন তিনি।

আরও পড়ুন: Mamata Banerjee Rally: সভার অনুমতি মেলার কয়েক ঘণ্টার মধ্যেই সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের! শুনবে ডিভিশন বেঞ্চ 

পুরনো আইনে এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বা শিক্ষাকর্মী বদলির কোনও নিয়ম ছিল না। নয়া বিলে অন্য রাজ্য বিশ্ববিদ্যালয়ে বদলির নিয়ম আনা হচ্ছে। এই প্রসঙ্গেই নাম না করে বামফ্রন্টকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আপনাদের এত জ্ঞান, এত আন্তর্জাতিক বুদ্ধি। কমরেড লেনিন, কমরেড মার্কস, চে গুয়েভারা… কৃষকের রাজত্বের কথা, শ্রমিকের রাজত্বের কথা বলেন। সমাজবাদ প্রতিষ্ঠা করতে চান। নতুন বিশ্ববিদ্যালয়ে তথাকথিত পণ্ডিতদের পাঠাব। গিয়ে দুর্বল ইউনিভার্সিটিগুলোকে শক্তিশালী করে দিয়ে আসুক।”

Advertisement

অধ্যাপকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, “সমাজ আনতে গেলে পুরনো ইউনিভার্সিটি থেকে নতুন ইউনিভার্সিটিতে পাঠাব। তাদের বিরাট মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে চাই। আপত্তির কী আছে?” এদিন নতুন বিল নিয়ে আলোচনার সময় সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রানা এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আপত্তি জানান।

আরও পড়ুন: Sumit Roy Arrest: সুপ্রিম কোর্টে জামিন খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায় 

পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (JUTA)-কেও কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। এই বিল কেন আনা হল, তার ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুটার লোকেরা কী করেছেন, সব ইতিহাস রয়েছে, বার করব।”

Advertisement Andaman Vibes

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img