Kolkata Durga Puja: ‘পুজো করুন ইচ্ছে মতো, কিন্তু কলকাতার ১৩ রাস্তায় নয়!’ কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Published:

Kolkata Durga Puja: ‘পুজো করুন ইচ্ছে মতো, কিন্তু কলকাতার ১৩ রাস্তায় নয়!’ কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

KOLKATA: দুর্গাপুজো নিয়ে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উৎসবের দিনগুলিতে যান চলাচল স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতার ১৩টি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তায় পুজো করা বা রাস্তা বন্ধ করার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। সোমবার পুজো কমিটিগুলির সঙ্গে আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, উদ্যোক্তারা নিজেদের ইচ্ছে মতো পুজো করতেই পারেন, তবে এই ১৩টি প্রধান সড়ক কোনওভাবেই বন্ধ করা চলবে না।

আরও পড়ুন: Durga Puja Ad Controversy: সরকারি বিজ্ঞাপনে মা দুর্গার ১১ হাত! চরম বিতর্কের জেরে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে, এটি পুজো উদ্যোক্তাদের ওপর কোনও চাপিয়ে দেওয়া ‘বিধিনিষেধ’ নয়; বরং বাঙালির শ্রেষ্ঠ উৎসব যাতে সুষ্ঠু, সুশৃঙ্খল এবং সম্পূর্ণ নিরাপদ পরিবেশে সম্পন্ন হতে পারে, তার জন্য প্রশাসন, পুজো কমিটি এবং সাধারণ মানুষ— সব পক্ষের সম্মিলিত সহযোগিতার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের মরশুমে শহরের লাইফলাইন হিসেবে পরিচিত রাস্তাগুলো অবরুদ্ধ হয়ে পড়লে যাতে জরুরি পরিষেবা এবং সাধারণ যান চলাচল বিঘ্নিত না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

Advertisement

মুখ্যমন্ত্রী যে ১৩টি রাস্তার তালিকা প্রকাশ করেছেন, সেগুলি হলো—
১. রেড রোড
২. জওহরলাল নেহেরু রোড
৩. স্ট্র্যান্ড রোড
৪. খিদিরপুর রোড
৫. বর্ধমান রোড
৬. ডি এল খান রোড
৭. হসপিটাল রোড
৮. ক্যাথিড্রাল রোড
৯. নির্মল চন্দ্র রোড
১০. লেনিন সরণি
১১. বিবি গাঙ্গুলি স্ট্রিট
১২. পার্ক সার্কাস কানেক্টর
১৩. প্রিন্স আনোয়ার শাহ রোড

Ad

পুলিশ-প্রশাসনের তরফে জানানো হয়েছে, উৎসবের দিনগুলিতে শহরের সার্বিক আইনশৃঙ্খলা এবং ট্রাফিক সচল রাখার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সাম্প্রতিক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির মতোই আসন্ন দুর্গাপুজোকেও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব স্তরে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য প্রশাসন!

আরও পড়ুন: Durga Puja 2026 Donation: পুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা শুভেন্দুর, বড় ক্লাবগুলিকে টাকা না নেওয়ার আর্জি 

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img