Nandigram Rejinagar Bye Election: পুজোর আগেই ভোট! নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন

Published:

Nandigram Rejinagar Bye Election: পুজোর আগেই ভোট! নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন

KOLKATA: দুর্গাপুজোর আগেই রাজ্যে ফের ভোটের দামামা। নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের (Bye Election 2026) দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ-সহ তিনটি রাজ্যের পাঁচটি বিধানসভা এবং একটি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে আগামী ৬ অক্টোবর। ৯ অক্টোবর হবে ভোটগণনা ও ফলপ্রকাশ।

আরও পড়ুন: Bageshwar Baba Durga Puja: পুজোয় আমিষ খেলে ‘পাষণ্ড’! বাগেশ্বর বাবার নিরামিষ ফতোয়া ওড়াল খোদ রাজ্য বিজেপি 

রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ইস্তফার কারণে নন্দীগ্রাম (Nandigram) এবং হুমায়ুন কবীরের ইস্তফার জেরে রেজিনগর (Rejinagar) আসনটি ফাঁকা হয়। এই দুই হাই-ভোল্টেজ কেন্দ্রে ভোট ঘিরে স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ছে। নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। পরদিন অর্থাৎ ১৭ তারিখ হবে স্ক্রুটিনি বা মনোনয়ন পরীক্ষার কাজ। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ধার্য হয়েছে ১৯ সেপ্টেম্বর।

Advertisement Andaman Vibes

বাংলার জোড়া আসন ছাড়াও তামিলনাড়ুর দু’টি এবং পুদুচেরির একটি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট জেলাগুলিতে আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) অবিলম্বে কার্যকর করা হয়েছে। ভোটগ্রহণে স্বচ্ছতা বজায় রাখতে সমস্ত বুথেই ইভিএম (EVM) এবং ভিভিপ্যাট ব্যবহার করা হবে।

আরও পড়ুন: Durga Puja 2026 Donation: পুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা শুভেন্দুর, বড় ক্লাবগুলিকে টাকা না নেওয়ার আর্জি 

কমিশন আরও জানিয়েছে, প্রার্থীদের অপরাধমূলক রেকর্ডের তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে সংবাদমাধ্যমে প্রচার করতে হবে। রাজনৈতিক দলগুলোকেও এই তথ্য ৪৮ ঘণ্টার মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া, গত ১০ বছরে সরকারি আবাসন ব্যবহারকারী প্রার্থীদের সংশ্লিষ্ট দপ্তর থেকে ‘নো-ডিউস’ (No-Dues) সার্টিফিকেট জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img