Old Age Pension: সোমবার থেকেই রাজ্যের ৬২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকছে বর্ধিত ভাতার টাকা
KOLKATA: সোমবার থেকেই রাজ্যের ৬২ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যেতে চলেছে বর্ধিত ভাতার ১৫০০ টাকা। পুজোর মুখেই বার্ধক্য, বিধবা এবং দিব্যাঙ্গ ভাতা নিয়ে এই বিরাট পদক্ষেপের কথা ঘোষণা করেছে নবান্ন। সোমবার, ৭ সেপ্টেম্বর নবান্ন সভাঘর থেকে আনুষ্ঠানিকভাবে এই বর্ধিত ভাতা প্রদান কর্মসূচির সূচনা হতে চলেছে।
সমাজকল্যাণ দপ্তরের তরফে জানানো হয়েছে, সম্প্রতি রাজ্যজুড়ে আয়োজিত ‘জনকল্যাণ শিবির’-এর মাধ্যমে প্রায় সাত লক্ষ মানুষ বিভিন্ন ভাতার জন্য নতুন করে আবেদন করেছিলেন। সেই সমস্ত আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। এর ফলে নতুন এবং পুরনো উপভোক্তা মিলিয়ে মোট প্রায় ৬২ লক্ষ মানুষের ঘটনায় কাউন্টে সরাসরি এই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে।
এই এই প্রকল্পের অধীনে উপভোক্তারা মাসে ১০০০ টাকা করে ভাতা পেতেন। পরবর্তীতে সেই ভাতার পরিমাণ ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই বর্ধিত হারের টাকাই এবার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হচ্ছে। ধাপে ধাপে সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে যাবে।
প্রশাসনিক সূত্রে আরও জানা গিয়েছে, ভবিষ্যতে এই ভাতা বৃদ্ধি করে ২০০০ টাকা করার পরিকল্পনাও বিবেচনাধীন রয়েছে। তবে তার জন্য উপযুক্ত নির্দেশিকা অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। উৎসবের মরশুমের ঠিক মুখেই উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত সাধারণ মানুষের আর্থিক সুবিধায় বিশেষ ভূমিকা রাখবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।



